শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

কালীগঞ্জে ৯৪ জনের বিরুদ্ধে মামলা

সাকিব রহমান,ঝিনাইদহ জেলা প্রতিনিধি- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি’র কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর মেয়রসহ ৯৪ জনের নাম উল্লেখ করে শুক্রবার কালীগঞ্জ থানায় মামলাটি করেন কালীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম। মামলায় ৩০০/৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শিবলী নোমানী, পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, শ্রমিক লীগ নেতা গোলাম রসুল, সাবেক এমপি আনারের পিএস আব্দুর রউফ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান মিঠু মালিথা, শ্রমিক লীগ নেতা মুশফিকুর রহমান ডাবলু, চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, মোদাচ্ছের হোসেন, রাজু আহমেদ রনি লস্কর, নাসির চৌধুরি, আলী হোসেন অপু, মহিদুল ইসলাম মন্টু, কাউন্সিলর রুবেলসহ ৩০০/৪০০ জন অজ্ঞাত ব্যাক্তি লাঠিসোটা ও দেশী অস্ত্রনিয়ে গত ৪ আগষ্ট বিএনপি অফিস ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ে থাকা গুরুত্বপুর্ন দলিল, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তি ৯৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারে অচিরেই অভিযান চালানো হবে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ