সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ: নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই অগ্নিকাণ্ড, টুঙ্গিপাড়ায় চাঞ্চল্য গোপালগঞ্জে আওয়ামী লীগের ১৮ নেতার একযোগে পদত্যাগ চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১ অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবের অভিযানে গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল আদমদীঘিত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা মামলায় যুবক গ্রেফতার ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

কলেজছাত্রীর অশ্লীল ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ধর্ষণ, যুবলীগ কর্মীর বিচার দাবি

মো: জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার : কলেজছাত্রী’র অ/শ্লী/ল ভি’ডি’ও ছড়ানোর ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে বাগমারা এক যুবলীগ কর্মীর বিরুদ্ধে। তার নাম হিটলার মাহমুদ। আজ বুধবার ধর্ষণের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী নিউ ডিগ্রী কলেজের এক ভুক্তভোগী ছাত্রী। রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্যে ওই ছাত্রী জানায়, তিনি রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ফিলোসোফি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। ২০২০ সালের মে মাসে হিটলারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ওই ছাত্রী। তখন তিনি বুঝতে পারেননি ছেলেটি একজন প্রতারক ও নারীলোভী। সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক মেলামেশা করতে শুরু করে। তখন কিছু আপত্তিকর ভিডিও করে রাখে এবং এগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করে তাকে। এর বিচার চেয়ে মামলাও করেছেন ওই ছাত্রী।
হিটলার মাহামুদ বাগমারা উপজেলার হাসনিপুর গ্রামের আমজাদ আলীর ছেলে। হিটলার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাগমারার ভবানীগঞ্জ তক্তপাড়ায় তার এক বোনের বাসায় নিয়ে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক মেলামেশা করত। কিন্তু বিয়ের জন্য চাপ দিলে সে নানা তালবাহানা করত। এভাবে সাড়ে ৪ বছর পার হয়ে যায়। কিন্তু বিয়ে আর করেনি আজও।



ফেসবুকে আমরা
নোটিশ