মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কয়রায় বিএনপির দুই নেতা বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান

মাসুম বিল্লাহ, কয়রা (খুলনা প্রতিনিধি)
বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপি পাল্টে, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। কয়রা উপজেলা দক্ষিণ বেদকাশী ইউনিয়ন যুব দলের আহবায়ক ও ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মোঃ কোহিনূর আলম (মেম্বার) ও বাগালী ইউনিয়নের ০৩ ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ ওসমান গণি। দল পাল্টে শনিবার (২৬ জুলাই) বাগালী ইউনিয়ন কার্যালয়, আনুষ্ঠানিকভাবে সহযোগী সদস্য ফরম পূরণের মধ্য দিয়ে দলটিতে যোগ দেন তিনি।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম,ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল হামিদ, মোঃ সালাউদ্দিন, হাফেজ সাব্বির হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সেখানে জামায়াতের কার্যক্রম সম্পর্কে অবগত করেন। ও সদ্য জামায়াতে ইসলামী যোগ দেয়া ওসমান গণি কে, কয়েকটি ইসলামী বই তুলে দেন উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম।
জামায়াতে ইসলামীতে যোগ দেয়া ইউপি সদস্য কোহিনূর আলম বলেন, আমি দীর্ঘ ৩০ বছর বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলাম। ইউনিয়ন যুব দলের আহবায়ক ছিলাম। পরে ইউনিয়ন বিএনপি সদস্য সচিব ছিলাম। সব কিছু ছেড়ে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মকাণ্ড ও নীতি আদর্শ দেখে, আকৃষ্ট হয়ে দলটিতে যোগদান করেছি।
সদ্য যোগদান কৃত আরেক ওয়ার্ড সভাপতি ওসমান গনি বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, রাজনীতির সাথে জড়িত ছিলাম, দীর্ঘ ২০-২২ বছর, আমি বাগালী ইউনিয়ন বিএনপি ০৩ ওয়ার্ড সভাপতি ছিলাম, আমি দুনিয়াবী সকল ক্ষমতা কে ছুড়ে ফেলে, পরকালের মুক্তির জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি।
খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান বলেন, রাজনীতিতে সবার নিজস্ব মতামতের অধিকার আছে, কে কোন দল করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন যুব দলের আহবায়ক ছিলো কোহিনুর আলম, পরে বিতর্কিতভাবে ইউনিয়ন বিএনপি সদস্য সচিব হয়েছিলো। পরে কি হয়েছে আমি জানি। বিএনপি থেকে চলে যাওয়ার জন্য কোনো লিখিত পদত্যাগ পত্র জমা দেয়নি।
বিএনপি নেতা কোহিনূর আলম, ও ওসমান গনি জামায়াতে ইসলামীতে যোগদান প্রসঙ্গে, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান বলেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি৷ আদর্শিক রাজনৈতিক সংগঠন। যেকোনো ব্যক্তি জামায়াতে ইসলামীর আদর্শে, উদ্বুদ্ধ হয়ে এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে একমত পোষণ করে দলটিতে যোগ দিতে পারেন।



ফেসবুকে আমরা
নোটিশ