শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

কমলগঞ্জ উপজেলা,পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের যৌথ স্বাক্ষরে সম্প্রতি এ কমিটি ঘোষণা করা হয়। উপজেলা বিএনপি’র ২১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটিতে ত্যাগী নির্যাতিত অনেক নেতাদের ঠাঁই হয়নি।ঘোষিত উপজেলা আহ্বায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, আহ্বায়ক অলি আহমদ খাঁন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য-দুরুদ আহমদ, মো. শফিকুর রহমান চৌধুরী, গোলাম কিবরিয়া সফি, মো. আলম পারভেজ চৌধুরী সোহেল, পুষ্প কুমার কানু, এডভোকেট আব্দুল আহাদ, ইলিয়াছ মিয়া, তাজ উদ্দিন তাজু, তোফায়েল আহমদ চৌধুরী, মো. শামীমুল আহসান (শামীম), লোকমান হোসেন চৌধুরী, মো. সবুর রহমান, সিরাজুল ইসলাম, আহমেদুর রহমান খোকন, বাবুল হোসেন চৌধুরী, বীরবল প্রসাদ পাল, নজরুল ইসলাম মনির ও আনসার শুকরানা মান্না।এদিকে, কমলগঞ্জ পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন-আহ্বায়ক সুয়েব আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরওয়ার শুকরানা মান্না, যুগ্ম আহ্বায়ক প্রত্যুষ ধর ও শফিকুর রহমান। সদস্য-ইকবাল পারভেজ চৌধুরী শাহীন, আবু ইব্রাহিম জমশেদ, সৈয়দ জামাল হোসেন, সৈয়দ খালেদ মাহমুদ, সৈয়দ রকিব উদ্দিন, আব্দুস সালাম, শিউলী আক্তার শাপলা, শেখ জসিম উদ্দিন শাকিল, রবিউল ইসলাম অভি, আবু সাদাত মো. সায়েম শামীম, আবু সুফিয়ান, মো. রাসেল হাসান বক্ত, মো. নোমান আলী, কে এস হেলাল খসরু, ইয়াদুল হাসান চৌধুরী, মো. হারুনুর রশিদ ও আব্দুস শহীদ।মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন জানান, ঘোষিত এসব কমিটি তৃণমূলে দলকে শক্তিশালী করার লক্ষ্যে ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা ও পৌর কমিটি সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। ঘোষিত এসব কমিটি আগামী দুই মাসের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি’র সম্মেলনের মাধ্যমে সম্পন্ন করতে হবে বলে জানান তারা।



ফেসবুকে আমরা
নোটিশ