শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

কমলগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এ প্রতিপাদ্য’কে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন করা হয়েছে। শনিবার (২৫শে জানুয়ারি) জেলা প্রশাসন মৌলভীবাজার ও মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারুণ্যের উৎসব উদযাপন করা হয়। মণিপুরী ললিতকলা একাডেমি অডিটোরিয়ামে একাডেমি’র উপ-পরিচালক (অতিঃদাঃ) প্রভাস চন্দ্র সিংহ এর সভাপতিত্বে বিকাল ৪টায় যুব সমাবেশ ও তরুণ উদ্যোক্তা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো.ইসরাইল হোসেন। মণিপুরী ললিতকলা একাডেমির সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর, কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সভাপতি পিডিশন প্রধান, মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ। এ সময় কৃষিক্ষেত্রে অবদান রাখা যুবক মোহন রবিদাস ও আব্দুল মান্নান ও চয়ন সিংহ তাঁত শিল্পে অবদান রাখায় এ তিন তরুণ উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, চাকরির পিছনে না ছুটে আমাদেরকে দক্ষতা অর্জন করে আমাদের দেশকে আমরা সোনার দেশ হিসেবে গড়ে তুলবো। তিনি বলেন আমাদের বদলাতে হবে, প্রথমে আমরা নিজেদের চরিত্র বদলাতে হবে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে। আমরা যেন আজকের এ স্লোগানকে শুধু মুখে না বলে আমাদের কার্যকরি ভূমিকা পালন করতে হবে।এর আগে সকাল ১১টায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জুলাই বিপ্লবের উপর চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তারুণ্যের উৎসব বিভিন্ন জাতীগোষ্ঠি, সুশীল সমাজ, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা
নোটিশ