বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

কংগ্রেসে ন্যান্সি পেলোসির ক্যারিয়ারের ইতি: ‘দুষ্ট নারী’ বললেন ট্রাম্প

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ প্রায় ৪০ বছর ধরে সান ফ্রান্সিসকোর প্রতিনিধিত্ব করে আসছেন পেলোসি, যিনি বৃহস্পতিবার তার সিদ্ধান্তের কথা জানান। কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে আইনপ্রণেতা হতে আর লড়বেন না স্পিকার ইমেরিটা ন্যান্সি পেলোসি। এর মধ্য দিয়ে হাউসের প্রথম নারী স্পিকার হিসেবে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন তিনি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস-এপি জানায়, প্রায় ৪০ বছর ধরে সান ফ্রান্সিসকোর প্রতিনিধিত্ব করে আসছেন পেলোসি, যিনি বৃহস্পতিবার তার সিদ্ধান্তের কথা জানান। ভোটারদের উদ্দেশে দেওয়া ভিডিও ভাষণে পেলোসি বলেন, ‘কংগ্রেসে পুনর্নির্বাচনে অংশ নেব না আমি।’ পেলোসি জানান, কংগ্রেসে শেষ বছর পূর্ণ করবেন তিনি।
সান ফ্রান্সিসকোবাসীর উদ্দেশে হাউসের স্পিকার ইমেরিটা বলেন, ‘আমার প্রিয় শহরের প্রতি আমার বার্তা হলো তোমার ক্ষমতা জানো, সান ফ্রান্সিসকো।
‘আমরা ইতিহাস রচনা করেছি। আমরা অগ্রগতি অর্জন করেছি। আমরা সবসময় এগিয়ে থেকেছি।’ ক্যালিফোর্নিয়ায় আসন ‍পুনর্বিন্যাস প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ৮৫ বছর বয়সী পেলোসি। চলতি সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির ইতিবাচক প্রত্যাবর্তনেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। কংগ্রেস ক্যারিয়ারে পেলোসির ইতি টানার খবরে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ইতিহাসে হাউসের অন্যতম সেরা স্পিকার হিসেবে বেঁচে থাকবেন পেলোসি।
ট্রাম্পের প্রতিক্রিয়া পেলোসির কংগ্রেস থেকে বিদায় নেওয়ার পরিকল্পনা শুনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাকে ‘দুষ্ট নারী’ হিসেবে আখ্যা দেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প রিপোর্টারদের বলেন, ‘আমি মনে করি, তিনি একজন দুষ্ট নারী, যার পারফরম্যান্স শোচনীয়, যার জন্য দেশের ক্ষতি বইতে হয়েছে এবং সম্মানহানি হয়েছে। আমি মনে করি, তিনি ছিলেন ভয়াবহ।’ ট্রাম্প আরও বলেন, ‘আমি মনে করি, অবসরের মাধ্যমে তিনি দেশকে মহান সেবা দিতে পারেন। আমি মনে করি, তিনি দেশের জন্য ছিলেন বিশাল দায়।’



ফেসবুকে আমরা
নোটিশ