কামরুজ্জামান লিটন, সরিষাবাড়ি প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘুড়দৌড় প্রতিযোগিতা। চারিদিকে আনন্দ উল্লাস আর দর্শকের করতালি। টানটান উত্তেজনায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা প্রতিবছরই সরিষাবাড়ী উপজেলার মাজালিয়া মধ্য পাড়া গ্রামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। মূলত আমন ধান কাটার পরেই খোলা মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নেয়- কদম ফুল, যুবরাজ, লালচান, হানিফ, বঙ্গবীর, সাত ভাই, বনফুল, দুই ভাই, অগ্রদূত, বাহাদুর, সাদামাটি, টর্নেডো, গোলাম মোস্তফা, লাল গোলাপ, মামা ভাগ্নে, রঞ্জিত, জালালী, ইমু, সোনার ময়না পাখি ও পবন নামের ১৭টি ঘোড়া। প্রথম রাউন্ডের বাছাই শেষে সেরা চারটি ঘোড়া নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় ফাইনালের চূড়ান্ত লড়াইয়ে প্রথম স্থান অধিকার করে কবির হোসেনের ঘোড়াটি।
কালের বিবর্তনে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আয়োজন করা হয় এই ভিন্নধর্মী প্রতিযোগিতার।প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীরা বলেন, আয়োজন অনেক সুন্দর ছিলো। প্রতিযোগিতায় অংশ গ্রহন করে আগত মানুষদের বিনোদন দিতে পেয়ে খুশি তারাও।আয়োজক কমিটির সভাপতি দুলাল মিয়া বলেন, যুব সমাজকে মাদকমুক্ত ও ঘোড়দৌড় নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ প্রতিযোগিতার আয়োজন। তারা আরো বলেন ঘোড়া দৌড় প্রতিযোগিতা শুধু বিনোদনের আয়োজন নয়, এটি গ্রামীণ ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা এবং সামাজিক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে। এমন আয়োজন নতুন প্রজন্মের মনে ঐতিহ্যবাহী ক্রীড়ার প্রতি ভালোবাসা ও আগ্রহ তৈরি করবে বলে মনে করেন আয়োজকরা।
বিজয়ী ঘোড়ার মালিককে একটি ফ্রিজ এবং সকল প্রতিযোগিকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।