শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

এলাকাবাসীর আস্থার প্রতীক হাসান হাজী, লড়বেন মেম্বার পদে

স্টাফ রিপোর্টার: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মো: হাসান হাজী।
তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয় জনগণের সুখ-দুঃখে পাশে থেকে ওয়ার্ডের উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।যুবক ও তরুণদের কাছে তিনি একজন পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রেখে শিক্ষা, খেলাধুলা এবং কর্মমুখী কার্যক্রমে সম্পৃক্ত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।হাসান হাজী বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে ৭ নং ওয়ার্ডকে একটি আধুনিক, উন্নত ও সেবামুখী ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করব। সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।সাক্ষাৎকারে তিনি আগামী দিনে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ