বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে আবারও মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা: গ্রীন লাইন বাস-অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত। পটুয়াখালী জেলার বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেফতার মাদারীপুরের শিবচর থানার চাঞ্চল্যকর আলতাফ হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং অভিযুক্ত বারেক মাদবর গ্রেফতার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর আব্দুল হালিম হত্যা মামলার এজাহারনামীয় অভিযুক্ত মনসুর ডাকুয়া গ্রেফতার বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার

এয়ারপোর্ট থানার ক্লুলেস হত্যা মামলার আসামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার

জামাল হোসাইন : বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ক্লুলেস হত্যা মামলার আসামি ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানা পুলিশ। সোমবার (৭এপ্রিল)বিকেলে এ সংক্রান্ত বিষয়ে প্রেস বিফিং করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ রিয়াজুল ইসলাম। এ সময় এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলে, ৫ এপ্রিল দুপুর সাড়ে ১১ টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে থানার ডিউটি অফিসার মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পায় যে, এয়ারপোর্ট থানা এবং কাউনিয়া থানার সীমান্তে বাঘিয়া গ্রাম মোঃ শাহজাহান হাওলাদারের কচুরিপানা ভর্তি পরিত্যক্ত ডোবার মধ্যে একটি লাশ দেখা যায়। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হইয়া স্থানীয় জনতার উপস্থিতিতে অর্ধ গলিত অজ্ঞাতনামা মুসলিম পুরুষ মৃতদেহ কচুরি পানার মধ্যে ভাসমান অবস্থায় পাইয়া পিবিআই বরিশাল এবং সিআইডি বরিশাল উপস্থিততে লাশ কচুরিপানা থেকে উত্তোলন করিয়া ঐদিনই দুপুরে অর্ধ গলিত অজ্ঞাত নামা পুরুষ মুসলিম লাশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য মৃতদেহ ফরেনসিক মেডিসিন বিভাগ শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। উপস্থিত অসংখ্য জনতা লাশ দেখলেও লাস অর্ধ গলিত হওয়ায় সনাক্ত করিতে পারে নাই বিধায় এস আই নিয়ন্ত্রণ মোহাম্মদ মহিউদ্দিন আজাদ উল্লেখিত ঘটনায় বাদী হয়ে শনিবার ৫( এপ্রিল) অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় এজাহার দাখিল করিলে এয়ারপোর্ট থানার মামলা নং ৫, ধারা ৩০২, ২০১, ৩৪ পেনাল কোড মামলা রুজু করিয়া মামলার তদন্ত ভার এসআই নিয়ন্ত্রণ মোঃ আলামিন নাঈমের উপর তদন্তভার অর্পণ করা হয়। মামলার রুজুর পরপরই থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে মৃত মোহাম্মদ হাসান প্যাদা, পিতা খোকন প্যাদা এয়ারপোর্ট থানার লাকুটিয়া বকশির চর গ্রামের তার পরিবার সনাক্ত করে। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে হত্যাকারী আসামি এয়ারপোর্ট থানার ক্ষুদ্রকাটি গ্রামের ৫ নং ওয়ার্ড হারুন সরদারের ছেলে মোহাম্মদ সাকিব সরদারকে সোমবার ৭ (এপ্রিল) ,রহমতপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ক্ষুদ্রকাটি গ্রামের সাকিব সরদারের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাহার কাছ থেকে মৃত হাসানের ব্যবহৃত vmax-v18 মডেলের কালো রংয়ের বাটন মোবাইল ফোন উদ্ধার পূর্ব জব্দ করা হয়। আসামি শাকিবের দেওয়া তথ্য মতে তাহার সহযোগী আসামি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার চেচরী গ্রাম বর্তমান ঠিকানা বরিশাল সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ড দক্ষিণ বাঘিয়া শাহজালাল সড়ক রহিম হাওলাদারের বাসার ভাড়াটি মোহাম্মদ তানভীর হাওলাদার ছেলে মোহাম্মদ মুন্না হাওলাদার। তাকে শনিবার ৭ এপ্রিল রাতে ভাড়া বাসা থেকে গ্রেফতার করে। আসামি শাকিব এবং মুন্নার দেওয়া তথ্য মতে হাসানের ব্যবহৃত টাচ মোবাইল ফোনটি ক্রায় কারি রাকিব এর বসত ঘর হইতে রাকিবের হেফাজত হইতে উদ্ধারপূর্বক জব্দ করা হয়। পরে আসামীদের জিজ্ঞাসাবাদে মৃত হাসানকে বেল্ট দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার কাজে ব্যবহৃত সাকিবের পরনের প্যান্টের বেল এবং মৃত হাসানের পায়ের জুতা মামলার ঘটনাস্থলে পাশে ডোবাথেকে উদ্ধার করে সোমবার রাতে। আসামিদের জিজ্ঞাসাবাদে জানাজায়, আসামি রাকিব এবং আসামি মুন্না মাদক সেবন করার উদ্দেশ্যে মৃত হাসানকে নিয়ে বাড়ির পিছনে শাহজাহান হাওলাদারের বাগানে যায়। সেখানে তারা তিনজন একত্রে ধূমপান করে আসামি রাকিব এবং আসামি মুন্না পরস্পর জোকসাযোশে পরিকল্পিতভাবে হাসানকে হত্যা করিয়া তাহার সাথে থাকা টাকা এবং মোবাইল নেওয়ার উদ্দেশ্যে আসামি মুন্না হাসানের গলা চাপিয়ে ধরে। আসামি শাকিব তার পরনের প্যান্টের বেল খুলিয়া হাসানের গলায় তখন আসামি শাকিব হাসানের দুই পা চাপিয়ে ধরে এবং মুন্না বেল দিয়া গলায় ফাঁস লাগাইয়া হাসানের মৃত্যু নিশ্চিত করে চলে যায়। বাহিরে গিয়ে ধূমপান করে রাত ১ টায় পুনরায় ঘটনাস্থলে গিয়ে মৃত হাসানের পকেট হইতে তাহার ব্যবহৃত দুটি মোবাইল ফোন আসামি শাকিব নিয়ে হাসানের পায়ের স্যান্ডেল এবং হত্যার কাজে ব্যবহৃত শাকিবের বেল্ট ঘটনাস্থলের পাশে ডোবার মধ্যে ফেলে দুইজনে লাশ গোপন করার উদ্দেশ্যে শাজাহান হাওলাদার পরিত্যক্ত দুবাই নামাইয়া কচুরিপানার নিচে পানির মধ্যে তলিয়ে রাখে । গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ