সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এমপি পদপ্রার্থীর কাছে বিজ্ঞাপনের টাকা না পেয়ে সাংবাদিকের ক্ষোভ, উত্তরে নীরবতা

কাজ করিয়ে নিয়েও টাকা দেননি মনোনয়নপ্রত্যাশী অভিযোগ সাংবাদিকের
“বিশ্বাস ভঙ্গের রাজনীতি দেশের উন্নয়নে বাধা প্রশ্ন সংবাদকর্মীর একটি রাজনৈতিক দলের সংসদ সদস্য পদপ্রার্থীর কাছ থেকে বিজ্ঞাপন ও সংবাদ প্রচারের প্রাপ্য টাকা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এক সাংবাদিক। সংবাদকর্মী নাঈম অভিযোগ করেছেন, গাজীপুর-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী আশিকুল ইসলাম পিয়াল কাজ করিয়ে নিয়েও সম্মানী দিতে অস্বীকৃতি জানিয়েছেন।বিস্তারিত ঘটনায় জানা যায়, গত বৃহস্পতিবার বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের গাজীপুর-৩ (শ্রীপুর-কাপাসিয়া) আসনের মনোনয়নপ্রত্যাশী আশিকুল ইসলাম পিয়াল সাংবাদিক নাঈমের সাথে ফোনে যোগাযোগ করেন। প্রথমে তিনি ভাওয়ালগড়ের এমপি পদপ্রার্থী ইজাজুল রহমানের ফোন নম্বর চান, যা নাঈম তাকে সরবরাহ করেন।এরপর পিয়াল নাঈমকে একটি বিজ্ঞাপন ও সংশ্লিষ্ট সংবাদ প্রচারের কাজ দেন এবং সন্ধ্যা ৭টার মধ্যে কাজ শেষ করার জন্য বলেন। নাঈম দাবি করেন, তিনি ৩০ মিনিটের মধ্যে কাজটি সম্পন্ন করে দিলে পিয়াল তাকে ৩০ মিনিটের মধ্যে সম্মানী বিকাশ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।নাঈম বলেন, “আমি তার কথামতো সময়ের ভিতরে কাজ শেষ করলেও, তিনি আজ পর্যন্ত চার দিন কোনো টাকা দেননি। বারবার বলছেন, ‘দেব, দিচ্ছি, দেব’ — কিন্তু টাকা দিচ্ছেন না।এক্ষেত্রে নাঈমের বক্তব্য, “আমার প্রশ্ন, একজন এমপি পদপ্রার্থী হয়ে যদি একজন সাংবাদিকের সাথে দেওয়া কথা রাখতে না পারেন, তাহলে তিনি জনগণের সাথে দেওয়া কথাই বা কীভাবে রাখবেন? দেশের উন্নয়ন তার পক্ষে কীভাবে সম্ভব?”তিনি তার বক্তব্যের শেষে জোর দিয়ে বলেন, তার এই অভিযোগ কোনো রাজনৈতিক দলকে লক্ষ্য করে নয়, বরং একটি সুনির্দিষ্ট অব্যবস্থাপনা ও অসদাচরণের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য।এ বিষয়ে আশিকুল ইসলাম পিয়ালের বক্তব্য নেওয়ার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন করেননি।



ফেসবুকে আমরা
নোটিশ