মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে : জেলা প্রশাসক পটুয়াখালী বসতবাড়িতে ৯১ লক্ষ ৭৮ হাজার টাকার মালামাল লুট জাতীয় ইনোভেশন ফেয়ারে যবিপ্রবির বাজিমাত, অর্জন দ্বিতীয় চ্যাম্পিয়ন নওগাঁর মান্দা কসবা ঠাকুরমান্দা গ্রামে ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ এক নারী গ্রেপ্তার সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ মাদকসেবীদের ডোপ টেস্টের পর সামারি ট্রায়ালের নির্দেশ আইনমন্ত্রীর ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের অর্থ – কারাদন্ড শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ নওগাঁর পত্নীতলায় প্রতি সোমবার অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করছেন হারুন রশিদ ফরিদপুরের ভাঙ্গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণ: চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেল ৩২ শিক্ষার্থী,ফেল থেকে পাস ৩৯৩

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃচলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৩৯৩ শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ অর্জন করেছে ৩২ জন। সব মিলিয়ে ১ হাজার ২৩৬ পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে।রবিবার (১৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ ফল প্রকাশ করে।বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, এবার পুনঃনিরীক্ষণের জন্য ২৮ হাজার ৩৪১ পরীক্ষার্থী মোট ১ লাখ ১০ হাজার ২২৯টি উত্তরপত্র চ্যালেঞ্জ করেন। এর মধ্যে ১ হাজার ২৩৬টি উত্তরপত্রে পরিবর্তন আসে।
এর মধ্যে, ফেল থেকে পাস করেছে ৩৯৩ জন, নতুনভাবে জিপিএ-৫ পেয়েছে ৩২ জন, ১০ শিক্ষার্থীর একাধিক বিষয়ে ফল পরিবর্তন হয়েছে।গত ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।
চট্টগ্রাম বোর্ডে চলতি বছর ১ লাখ ২ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী এইচএসসিতে অংশ নেয়। পাস করেছে ৫৩ হাজার ৫৬০ জন।
বিভাগভিত্তিক পাসের হার: বিজ্ঞান বিভাগ: ৭৮.৭৫%, ব্যবসায় শিক্ষা বিভাগ: ৫৫.৩০%, মানবিক বিভাগ: ৩৭.০৮% গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ উভয়ই কমেছে বলে জানায় বোর্ড।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ