শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

ঈদ উদযাপনে কঠোর নিরাপত্তা এয়ারপোর্ট থানা পুলিশের

স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে এয়ারপোর্ট থানা পুলিশ দায়িত্ব পালন করছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে এয়ারপোর্ট থানা এলাকায় এক পুলিশি মহড়ার আয়োজন করা হয়েছে। থানা থেকে নথুল্লাবাদ টু রায়পাশা কড়াপুর টু মাধবপাশা টু রহমতপুর হয়ে থানায় সমাপ্ত হবে। ঈদে মহাসড়ক যানজটমুক্ত ও নিরাপদে রাখতে এবং বরিশাল থেকে ছেড়ে যাওয়া সাধারণ মানুষের হয়রানী মুক্ত ভ্রমন নিশ্চিত করতে বরিশাল মেট্টোপলিটন পুলিশ দায়িত্ব পালন করছে।ঈদের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও যানজটমুক্ত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সার্বিক বিষয়গুলো সার্বক্ষণিক মনিটরিং করছেন এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন। পুলিশসহ সকল সংস্থার এ কার্যক্রম অব্যাহত থাকবে ঈদ শেষ করে সাধারণ মানুষের কর্মস্থলে ফিরে আসার আগ পর্যন্ত। অন্যদিকে ঈদুল ফিতরের ছুটিতে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে বরিশালে বিশেষ নিরাপত্তা দেবে পুলিশ। অপরাধ রোধে বরিশাল মেট্রোপলিটন থানা এলাকায় পুলিশ তৎপর রয়েছে। রাস্তায় তল্লাশিচৌকি বসানোর পাশাপাশি বিপণিবিতান ও আবাসিক এলাকায় টহল জোরদার করা হয়েছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদর দপ্তর থেকে বেশকিছু নির্দেশনাও দেয়া হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে সরকার ইতোমধ্যে ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ঘোষণা করেছে। এ সময় স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বরিশাল ছেড়ে যাচ্ছেন বিপুলসংখ্যক মানুষ।এয়ারপোর্ট থানার ওসি জানায়, ঈদ উপলক্ষে সরকারি ছুটিতে বিপুল মানুষ বরিশাল ছেড়ে ঘরমুখো হচ্ছেন। এ সময়ে চুরি, ডাকাতি, ছিনতাই, অজ্ঞান ও মলম পার্টির তৎপরতা, চাঁদাবাজির আশঙ্কা রয়েছে। সার্বিক নিরাপত্তায় পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ সদর দফতর থেকে।



ফেসবুকে আমরা
নোটিশ