বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে আবারও মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা: গ্রীন লাইন বাস-অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত। পটুয়াখালী জেলার বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেফতার মাদারীপুরের শিবচর থানার চাঞ্চল্যকর আলতাফ হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং অভিযুক্ত বারেক মাদবর গ্রেফতার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর আব্দুল হালিম হত্যা মামলার এজাহারনামীয় অভিযুক্ত মনসুর ডাকুয়া গ্রেফতার বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার

ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিশ্চিতকরণে র‍্যাবের তৎপরতা

প্রেস বিজ্ঞপ্তি : এবারের ঈদকে কেন্দ্র করে দেশ ব্যাপী বেশ বড় একটি সরকারী ছুটি উপভোগ করতে ঈদে ঘরে ফেরা মানুষের আনন্দকে অটুট রাখার জন্য যাত্রা পথে নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে র‌্যাব-৮ বরিশালের পক্ষ থেকে নথুল্লাবাদ বাস স্টেশনে একটি সাপোর্ট সেন্টার স্থাপন করা হয়েছে। এই সাপোর্ট সেন্টারের মাধ্যমে বরিশাল সদর এবং বরিশালের বাইরে গমনাগমনকারী যাত্রীদের স্বস্তিময় যাত্রা নিশ্চিত করার জন্য র‌্যাব-৮ এর সদস্যগণ সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে। বাস মালিক সমিতির দেওয়া তথ্য অনুযায়ী প্রতিদিন আনুমানিক ছয়শত এর উপরে বাস ঈদ উপলক্ষে যাতায়াত করছে এবং প্রায় ৩০ হাজার কর্মমুখী মানুষ বরিশাল হতে গমনাগমন করছে। এই বিশাল কর্মযজ্ঞকে স্বস্তিদায়ক ও নিরাপদ করার লক্ষ্যে র‌্যাব-৮ নিম্নলিখিত কার্যক্রম গ্রহণ করেছে। আমাদের দায়িত্বপূর্ণ এলাকা টেকেরহাট থেকে পটুয়াখালী পর্যন্ত প্রতি রাতে লিংক পেট্রোলের মাধ্যমে দিন রাত ২৪ ঘন্টা রাস্তার নিরাপত্তা নিশ্চিত করা।লঞ্চঘাট, ফেরিঘাট এবং বাস টার্মিনালসমূহে বিশেষ গোয়েন্দা নজরদারির মাধ্যমে নিরাপত্তা বজায় রাখা।যাত্রা পথে মলম পার্টি, ছিনতাইকারী ডাকাতি এবং শয়তানের নিঃশ্বাস ব্যবহারকারীদের হাত থেকে সাধারণ জনগণকে নিরাপদে রাখার জন্য টহল কার্যক্রম সম্পন্ন করা। নথুল্লাবাদ সহ বিভিন্ন বাস টার্মিনালে চালকদেরকে বিশেষ ব্রিফিং এর ব্যবস্থা করণ, যাতে যাত্রাপথে নিরাপদ ও দুর্ঘটনা মুক্তভাবে চলাচল করতে চালকগণ সচেতন থাকেন।যাত্রীগনের স্বস্তি সহ যাত্রা নিশ্চিত করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করার জন্য কার্যক্রম অব্যাহত রাখা। নাগরিক দায়িত্ব হিসেবে নথুল্লাবাদ ও রুপাতলী সহ বিভিন্ন যানজট প্রবন এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করা।



ফেসবুকে আমরা
নোটিশ