শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আত্মগোপনে থাকা ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবে অভিযানে গ্রেফতার ভারতে পলায়নকালে চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা সেন্টু শিকদার র‍্যাবের অভিযানে গ্রেফতার যাত্রীর ছদ্মবেশে মাদকদ্রব্য বহন করাকালে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শুকতাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে ফেইচবুকে গুজবের জবাব: রাস্তা-ঘাট ও বিভিন্ন প্রকল্প পরিদর্শনের আহ্বান ৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে লালমনিরহাটে তোহিদি জনতা বিক্ষোভ,সমাবেশ

লালমনিরহাট প্রতিনিধি:ফিলিস্তিনে মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন লালমনিরহাটের তৌহিদি মুসলিম জনতা।শুক্রবার(২১ মার্চ) যোহর নামাজের পর কালেক্টরেট মাঠে সমবেত হয়ে লালমনিরহাটের মিশনমোরে এসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলে ও সমাবেশে কয়েক শতাধিক মানুষ উপস্থিত হয়।বিক্ষোভ মিছিলে ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন দুনিয়ার মজলুম এক হও লড়াই করো ওহুদের হাতিয়ার গর্জে উঠো আরেকবার বিশ্ব মুসলিম ঐক্য গড় ফিলিস্তিন স্বাধীন করোসহ ইসরায়েলের হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁদের হাতে হামলার প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। সে সময় ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির প্লেকার্ডে লাথি ও আগুন এবং পা দিয়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি ভারত ও ইসরায়েলের পণ্য বয়কট করা হয়।বলা হয়,অচিরেই ফিলিস্তিনিদের উপর হামলা ও নির্যাতন বন্ধ করতে হবে।বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন,লালমনিরহাট জামে মসজিদের ইমাম ও খতিব আতিকুল ইসলাম,ফাকল পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের সাবেক অধক্ষ আনোয়ার হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক হামিদুর ইসলাম, ইসলামি বিশ্ব বিদ্যালয় শিক্ষার্থী তানভীর, ভকেশনাল মসজিদের ইমামসহ তৌহিদি জনতার অন্যান্য ব্যক্তি।



ফেসবুকে আমরা
নোটিশ