শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

ইনভিশন ২৪ সংবাদ প্রকাশের পর গোপালগঞ্জে নিখোঁজের ৮ দিন পর উদ্ধার ১২ বছরের শিশু মোহাম্মদ আলী,স্বস্তির নিঃশ্বাস পরিবারের

মোঃ ফয়জুল ইসলাম লিমন,গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে নিখোঁজ হওয়া ১২ বছর বয়সী শিশু মোহাম্মদ আলীকে অবশেষে খুঁজে পাওয়া গেছে। দীর্ঘ উদ্বেগ, উৎকণ্ঠা ও নিরন্তর খোঁজাখুঁজির পর শিশুটির সন্ধান মেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তার পরিবার ও স্বজনরা। মোহাম্মদ আলী নড়াগাতী এলাকার জয়নগর ইউনিয়নের দেবদুল গ্রামের বাসিন্দা। তার পিতা কেরামত আলী সরদার। গত ২৪ জুন ২০২৬ তারিখে গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে সে নিখোঁজ হয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেন এবং বিভিন্ন মাধ্যমে তার সন্ধান চেয়ে আবেদন জানান। বিষয়টি চ্যানেল ইনভিশন ২৪ এর নজরে আসলে তারা সংবাদ প্রকাশ করে । অবশেষে সবার দোয়া, সহযোগিতা এবং সচেতন মানুষের আন্তরিক প্রচেষ্টায় মোহাম্মদ আলীকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। শিশুটির সন্ধান পাওয়ার খবর ছড়িয়ে পড়লে পরিবার, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। এবং ইনভিশন ২৪ কে আন্তরিক ধণ্যবাদ জানায় । মোহাম্মদ আলীর পরিবার তাদের সন্তানের সন্ধান পেতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি প্রচার করেছেন এবং খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মানুষের আন্তরিক সহযোগিতা ও সচেতনতার কারণেই তাদের সন্তানকে ফিরে পাওয়া সম্ভব হয়েছে। ভবিষ্যতেও কোনো শিশু বা ব্যক্তি নিখোঁজ হলে দ্রুত তথ্য ছড়িয়ে দিয়ে সবাইকে মানবিকভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।শিশু মোহাম্মদ আলী সুস্থভাবে পরিবারের কাছে ফিরে আসায় এলাকাবাসী মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন এবং তার সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ কামনা করেছেন।



ফেসবুকে আমরা
নোটিশ