রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

ইত্যায় প্রেম ইস্যুতে বিএনপি-জামায়াত সমর্থক সংঘর্ষ, আহত ১০ থমথমে অবস্থা পুলিশ নিশ্চুপ

মালিকুজ্জামান কাকা : থমথমে ইত্যা গ্রাম। বিএনপি সমর্থীতদের দোকান পাট সোমবার পর্যন্ত বন্ধ। জামায়াতের দখলে বাজার। বহিরাগতরা জামায়াতের পক্ষে বাজারে অবস্থান করছে। পুলিশ দোকান খুলতে কোন ভূমিকা রাখছে না বলে বিএনপির নেতা কর্মীরা অভিযোগ করেছেন।
বিএনপির নেতা কর্মীরা জানান, শনিবার ঘটনার পর রবিবার বিএনপি সমর্থীতরা দোকান খুলতে গেলে তাদের মারধোর করে দোকান বন্ধ করে দেওয়া হয়। হাসমতের ছেলে করিম, রজব আলীর ছেলে লিটন, সামাদের ছেলে মনিরুল, রমজানের ছেলে আলাউদ্দিন দোকান বন্ধ করে রেখেছে। রবিবার সন্ধ্যা রাতে সুমন ও দাউদ দোকান খুললেও উল্লেখিতরা দোকান বন্ধ করে দেয়। এসময় পুলিশ দেখলেও নিশ্চুপ ছিল। বরং ইত্যার বিট পুলিশ কর্তা এস আই অভিযুক্তদের সাথে বসে বসে চা পান করছিলেন। অভিযুক্ত অন্যরা হলেন, সাখাওয়াত হোসেনের ছেলে তাজ উদ্দীন, সাহা জামালের ছেলে সামছুর রহমান রপিতা, রফিকের ছেলে নুর ইসলাম, মনু মিয়ার ছেলে হান্নান, সায়েদের ছেলে ইমরান, আলম হোসেনের ছেলে সোহেল ছাড়াও অজ্ঞাত অনেকেই। এসব অভিযুক্তরা নাসির উদ্দিনের দোকানের আড়াই মন মাংসসহ অনেক কিছু লুট করে। সন্ত্রাসীরা সাদেকর খোঁজার নামে হায়দারের বাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ করা হয়েছে।
বিএনপির স্থানীয় নেতা কর্মীরা অভিযোগ করেন কার্যত মনে হয়েছে এস আই তুহিনের মদদে এত দুঃসাহস দেখাচ্ছে জামায়াত কর্মীরা। তারা বাইরে থেকে অস্ত্রধারী সন্ত্রাসী ভাড়া করে এলাকায় ত্রাসের রাজত্ব চালু করেছে। এবিষয়ে নেতৃবৃন্দ সরকারের বিদ্যুৎ জ্বালানী ও খনিজ প্রতিমন্ত্রী বিএনপির কেন্দ্রীয় নেতা অনিনদ্য ইসলাম অমিতের হস্তক্ষেপ কামনা করেছেন।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ