শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বরিশালের এয়ারপোর্ট থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা ও লাশ গুম করার মামলায় ০১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল বরগুনা জেলার পাথরঘাটায় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন’কে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার। মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ কর্তৃক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত দুই দিন নিখোঁজ থাকার পর মধুমতি নদীতে ভেসে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ:শোকে স্তব্ধ গোপালগঞ্জ গোপালগঞ্জ ঐতিহাসিক শ্রীধাম ওড়াকান্দীতে মতুয়া সম্মেলন ঘিরে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের জোর প্রস্তুতি ডিসির দ্বারস্থ দুবাই ব্যবসা প্রতারণার ভুক্তভোগী: ‘৪০ লাখ টাকা আত্মসাৎ, সালিশে স্বীকারোক্তির পরও ফেরত নয়’—প্রশাসনের হস্তক্ষেপ কামনা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার | বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন

ইত্তে গ্রামে কিশোর গ্যাং ইমামুল কতৃক কিশোরী অপহরণ

মালিকুজ্জামান কাকা : আমিনুর বাহিনীর সদস্য ইমামুল কিশোরী অপহরণ করেছে। গত ২জুন সকাল আনুমানিক নয়টায় খালিয়া গ্রাম থেকে ইত্তে বাড়ি যাওয়ার পথে খালিয়া মাঠের রাস্তা থেকে সদলবলে দশম শ্রেণীর ছাত্রী সোহেলী কে অপহরণ করে নিয়ে গেছে। ঘটনার তিন দিন পার হলেও অপহৃত সোহেলী কে উদ্ধার করা যায়নি। সোহেলীর ভুক্তভুগি পিতা আবু তাহের মেয়ের খোঁজে সর্বত্র খোঁজা খুঁজি করে হয়রান হলেও মেয়ের অবস্থান পায়নি। অপহরণকারী ইমামুল ফেসবুকে একের পর এক ছবি ও ভিডিও ফেসবুকে নিজের আইডি থেকে পোস্ট করছে। এস আই সুজন আহমেদ অভিযোগটি তদন্ত করছেন।
যশোর জেলার মনিরামপুর উপজেলার ২নং কাশিমপুর ইউপিতে এই অপহরণ নিয়ে ব্যাপক চঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অপহরণের সময় অভিযুক্ত ইমামুলের সাথে আমিনুর বাহিনীর কয়েক জন সন্ত্রাসী মাদক কারবারি ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ইত্তে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সোহেলীর জন্ম ২০১১ সালের ৩০ আগস্ট। জন্ম সনদ অনুসারে সোহেলীর বয়স ১৫ বছরেরও কম।
সোহেলীর পিতা আবু তাহের বলেন, ইমামুল মাদকাশক্ত ও এলাকার চিহ্নিত বখাটে। এরা এলাকায় একের পর এক অন্যায় করলেও কেউ তাদের অন্যায় অপকর্মের কোন প্রতিবাদ করতে পারছে না। ইমামুলের পিতা ইরশাদ বা তার বাড়ির লোকজন কোন সহায়তা করছে না। খালিয়ার রফিকুলের ছেলে বুরহানের সহায়তায় সোহেলী কে অপহরণ করেছে। সেই সোহেলীর অবস্থান ইমামুল কে জানায়।
বাকি দুই জন কে তা এখনো। পুলিশ বের করতে পারেনি।
এদিকে সোহেলী অপহরণের ঘটনায় ইত্তেসহ তাবৎ এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত ইমামুল আওয়ামীলীগের চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসী পাগলা শাহিনের কিশোর গ্যাং সন্ত্রাসী বাহিনীর সদস্য। সন্ত্রাসী ইমামুলের অভিভাবক ও আমিনুর বাহিনীর সদস্যরা উল্টো সোহেলীর পরিবারের সদস্যদের হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। একই সাথে এরা অন্যান্য অপতৎপতাও চালাচ্ছে বলে গ্রামবাসী অভিযোগ করেছেন।



ফেসবুকে আমরা
নোটিশ