প্রেস বিজ্ঞপ্তি : কোরবানীর পশুর হাটে চাঁদাবাজি ও ক্রেতাদের ভোগান্তি রোধে কন্ট্রোলরুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। ড্রোনের মাধ্যমে হাট এলাকা মনিটরিং করা হচ্ছে। জালটাকা প্রতিরোধে কন্ট্রোল রুমে সনাক্তকরণের জন্য অত্যাধুনিক মেশিন স্থাপন করা হয়েছে। র্যাব-৮ এর আওতাধীন এলাকার ঈদগাহ সমূহে গোয়েন্দা কার্যক্রমসহ পর্যাপ্ত টহল দলের মাধ্যমে ঈদ জামায়াতের নিরাপত্তা নিশ্চিতকল্পে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সর্বোপরি, বাস ও লঞ্চ টার্মিনাল সমূহে, শপিং মল এবং শহরের আবাসিক এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ রোবাষ্ট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানসমূহে চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী এবং নদীতে বোট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। এছাড়াও, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম এবং অন্যান্য অপরাধ দমনে র্যাব গোয়েন্দা নজরদারী এবং আভিযানিক কার্যক্রম জোরদার করেছে। সার্বিকভাবে, বরিশাল বিভাগের জনগণকে একটি নিরাপদ ও আনন্দঘন ঈদ উপহার দিতে র্যাব-৮ বদ্ধপরিকর।