শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আত্রাইয়ে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, বোরহানউদ্দিনে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩ অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ ইভার প্রেমে চীনা যুবক জিয়াং বরিশালে, ধর্ম পরিবর্তনের পর করলেন বিয়ে ইবিতে হলের অবৈধ শিক্ষার্থী অপসারণ-সহ ৫ দাবিতে শিবিরের স্মারকলিপি জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। শহীদ আবরার ফাহাদ হল উদ্বোধনে ইবিতে আসছেন তারেক রহমান

আল-ইহ্সান একাডেমিতে মা সমাবেশ, শিক্ষার্থীদের হাতে গাছের চারা

ভোলা প্রতিনিধি:ভোলা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের আগামীর সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শহিদুল ইসলাম হিরণের উপস্থিতিতে আল-ইহ্সান একাডেমিতে মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (০৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় আল-ইহ্সান একাডেমি প্রাঙ্গণে এ মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোঃ শহিদুল ইসলাম হিরণ বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুন্দর ও মানবিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি নৈতিকতা, পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ তৈরি করা অত্যন্ত জরুরি। একটি গাছ শুধু পরিবেশকে রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করে। তাই প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং তার যথাযথ পরিচর্যা করা।তিনি আরও বলেন, “মা হচ্ছেন সন্তানের প্রথম শিক্ষক। একজন সন্তানকে সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” মা সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।এ সময় আয়োজক ও আল-ইহ্সান একাডেমির শিক্ষকবৃন্দরা বলেন, শিক্ষার সঙ্গে পরিবেশ সচেতনতার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য। বৃক্ষ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ সৃষ্টি হবে বলেও উক্ত আয়োজনে প্রত্যাশা ব্যক্ত করা হয়।অনুষ্ঠানে আল-ইহ্সান একাডেমির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে বৃক্ষ বিতরণ কর্মসূচি সম্পন্ন করা হয়।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ