মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে : জেলা প্রশাসক পটুয়াখালী বসতবাড়িতে ৯১ লক্ষ ৭৮ হাজার টাকার মালামাল লুট জাতীয় ইনোভেশন ফেয়ারে যবিপ্রবির বাজিমাত, অর্জন দ্বিতীয় চ্যাম্পিয়ন নওগাঁর মান্দা কসবা ঠাকুরমান্দা গ্রামে ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ এক নারী গ্রেপ্তার সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ মাদকসেবীদের ডোপ টেস্টের পর সামারি ট্রায়ালের নির্দেশ আইনমন্ত্রীর ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের অর্থ – কারাদন্ড শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ নওগাঁর পত্নীতলায় প্রতি সোমবার অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করছেন হারুন রশিদ ফরিদপুরের ভাঙ্গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আলহাজ্ব সারোয়ার খান কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ আজ( মঙ্গলবার) সকাল ১১ টার দিকে দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান কলেজে ২০২৪ সালের একাদশ, স্নাতক ও স্নাতক সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন।প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কলেজের বিদ্যেৎসাহী সদস্য মোঃ সাইফুর রহমান।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি আরিফুল, বিশেষ অতিথি মোঃ: সাইফুর রহমান, কলেজের প্রতিষ্ঠা কালীন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনিরুল হক বাবুল, সহকারী অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম,দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী মনিরুল ইসলাম প্রমুখ।
অধ্যক্ষ, অতিথি ও শিক্ষক বৃন্দ নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন -আজকে যে সব তরুণ শিক্ষার্থী রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রকৃত জ্ঞান আহরণ করে তাদের দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে।
বিশেষ অতিথি মোঃ সাইফুর রহমান বলেন, তরুণদের হাতেই যে বাংলাদেশ নিরাপদ তা বারবার প্রমাণ হয়েছে। তাই যোগ্য নেতৃত্বের জন্য শিক্ষার বিকল্প নাই। তরুনদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ