মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের সভাপতি হাকিকুল ইসলাম খোকন,সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ পূর্ণ নির্বাচিত হয়েছেন ।গত রবিবার,৯ নভেম্বর ২০২৫,দুপুর ২টায় নিউইয়র্কের অষ্ট্রিয়ার বার্গার কিংএ এক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য ২০২৬-২০২৮ সনের জন‍্য এ কমিটি হঠান করা হয়েছে ।খবর আইবিএননিউজ ।সভায় সভাপতিত্ব করেন আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ ।সভায় সর্ব সম্মতিক্রমে অন‍্যনা পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ সভাপতি কবি ও কলামিস্ট এবিএম সালেহ উদ্দিন,সহ-সভাপতি মোঃ নাসির,আলমগীর ভূঁইয়া,বিশ্বজিৎ সাহা,সুহাস বড়ুয়া,দেলওয়ার মানিক,জনপ্রিয় নিউজ পোর্টাল আইবিএননিউজ২৪.কম সম্পাদক আয়েশা আক্তার রুবি,মীর ডিনার হোসেন,একেএম ফায়জুললাহ বাদল,সরদার আল মামুন ও পংকজ রায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ,ফিরোজ আহমেদ কল্লোল,আবু ঈসা মনজিল, সারোয়ার হোসেন খান লিটন ও নজরুল ইসলাম স্বপন ,সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃপাপপু চৌধুরী ।অন‍্যান‍্য পদের নাম পরে ঘোষণা করা হবে ।সভায় কয়েক জন উপদেষ্টার নাম ঘোষণা করা হেয়েছে তাঁরা হলেন কলামিস্ট এমএ সালাম,মানবাধিকার কর্মী ও কলামিস্ট শেহলী পারভীন,কলামিস্ট ড.প্রদীপ রজ্ঞন কর,এবিএম ওসমান গনি প্রমুখ ।সভায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় ।বাংলাদেশে সাংবাদিক,লেখক ও কলামিস্টের উপর সরকারের নিয়ন্ত্রণ, নির্যাতন ও নিপীড়নের ও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয় ।শেষে দুপুরের খাবার এরপর সভা সমাপ্তি ঘোষনা করা হয় ।



ফেসবুকে আমরা
নোটিশ