শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

আমতলীতে শিক্ষকদের মানববন্ধন

আমতলী (বরগুনা) সংবাদদাতা: বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবিতে বরগুনার আমতলীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে শিক্ষকরা।
মঙ্গলবার বেলা ১২টায় মানববন্ধন শেষে উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।এ সময় বক্তারা বলেন, একই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে কর্মজীবনে বৈষম্যের শিকার হচ্ছেন বেসরকারি শিক্ষকরা। অবিলম্বে এ বৈষম্য দূর করে মাধ্যমিক স্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে।এসময় উপস্থিত ছিলেন, আমতলী বন্দর হোসাইনিয়া ফাযিল মাদ্রাসা অধ্যক্ষ মোঃ ইউনুস হাওলাদার, আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এম এ হান্নান , মফিজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ শাহ আলম কবির ,উত্তর সোনাখালী স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ আলী , বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন আমতলী উপজেলা সাধারণ সম্পাদক মোঃ রেজাউল কবির ,বাংলাদেশ জমিয়তুল মোদাররেসিন আমতলী উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসাইন প্রমুখ।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ