বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

আমতলীতে বিএনপি’র মানববন্ধন প্রতিবাদ

আমতলী বরগুনা প্রতিনিধি: বরগুনা জেলা যুবদলের সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক ও আমতলী উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আমিনুল ইসলাম মৃধা সহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলার ফকির বাড়ি বাজারে সর্বস্তরের জনগনের অংশ গ্রহনে এক মানব বন্ধন কর্মসূচি পালন করা হয । ঘন্টা ব্যাপি মানব বন্ধনে সভপতিত্ব করেন আমতলী ইউনিয়ন বিএনপির আহবায়ক জালাল উদ্দিন মৃধা ।
মানব বন্ধনে বক্তব্য রাখেন আমতলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কালাম মৃধা, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাইন উদ্দিন মামুন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আ: রাজ্জাক, সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন, ইউনিয়ন যুবদলের আহবায়ক ইউপি সদস্য ফিরোজ খান তাপস, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গাজী সোলায়মান প্রমুখ।
বক্তারা বলেন, মামলার বাদী একজন জাল টাকা ব্যাবসায়ী ও পিলারের ব্যাবসার সাথে জড়িতের অভিযোগে একাধিক বার র‍্যাবের হাতে আটক হয়েছেন এবং জেল খেটেছেন। বাদীর ছেলে গাজী হান্নান আমতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি থাকা কালীন এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন, সে বিভিন্ন দোকান ঘর দখল, চাঁদাবাজী সহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল। আমরা এ মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত পূর্বক প্রত্যাহারের দাবী জানাচ্ছি। মামলায় স্বাক্ষী নয়ন বলেন, ফকির বাড়ি বাজারে কোন ভাংচুর কিংবা চাঁদাবাজির কোন ঘটনা ঘটেনি, যাদেরকে মামলায় স্বাক্ষী হিসাবে নাম দেয়া হয়েছে তারা নিজেরা ও জানেন না তারা মামলানর স্বাক্ষী।



ফেসবুকে আমরা
নোটিশ