সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নরসিংদীতে রায়পুরায় আধিপত্যের জেরে প্রতিপক্ষের গুলিতে কৃষক নিহত, আহত ৫ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ছয় লাখ টাকার মালামাল জব্দ মাদকাসক্ত স্বামীর মারধরে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে বরিশালের এয়ারপোর্ট থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা ও লাশ গুম করার মামলায় ০১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল বরগুনা জেলার পাথরঘাটায় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন’কে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার। মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ কর্তৃক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত দুই দিন নিখোঁজ থাকার পর মধুমতি নদীতে ভেসে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ:শোকে স্তব্ধ গোপালগঞ্জ গোপালগঞ্জ ঐতিহাসিক শ্রীধাম ওড়াকান্দীতে মতুয়া সম্মেলন ঘিরে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের জোর প্রস্তুতি ডিসির দ্বারস্থ দুবাই ব্যবসা প্রতারণার ভুক্তভোগী: ‘৪০ লাখ টাকা আত্মসাৎ, সালিশে স্বীকারোক্তির পরও ফেরত নয়’—প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আমতলীতে জাতীয় যুব দিবস পালিত

আমতলী ( বরগুনা) সংবাদদাতা:“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে বরগুনার আমতলীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সাইফুর রহমানর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তারেক হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ আযাদুর রহমান,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মানজুরুল হক কাওসার। বক্তব্য রাখেন একে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুল রহমান, মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ হান্নান, টেপুরা জনতা ক্লাবের সভাপতি অ্যাড. আওলাদ হোসেন, সফল আত্মকর্মী তুষার রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি আবদুল্লাহ, সাংবাদিক এইচ এম রাসেল, মোঃ ফখর উদ্দিন তহসিন প্রমুখ। আলোচনা সভা শেষে ৯ জন যুব ও যুব মহিলার মাঝে ৭ লক্ষ ৩০ হাজার টাকার চেক বিতরণ ও ৩০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ ও যাতায়াত বাবদ ছয়’শ টাকা করে দেয়া হয়।



ফেসবুকে আমরা
নোটিশ