শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদমদীঘিতে ১২কেজি গাঁজা মোটরসাইকেলে ফেলে পালাল মাদক কারবাকি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চেকপোস্ট দেখে মোটরসাইকেল-সহ মাদক ফেলে পালিয়ে গেছেন এক কারবারি। গতকাল সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার ইসবপুর গ্রামের ডিজিএম ব্রিকস ইটভাটার সামনে পাকা রাস্তার উপর ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশি করে ১২কেজি গাঁজা উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেন বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেলের সদস্যরা।
সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানায়, সোমবার দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই গ্রামের শ্রী যোগেশ চন্দ্র রায়ের ছেলে শ্রী স্বপন চন্দ্র রায় মোটরসাইকেল যোগে কুড়িগ্রাম হতে বিপুল পরিমান গাঁজা নিয়ে সান্তাহার হয়ে পাবনার উদ্দেশ্যে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেলের সহকারী উপ-পরিদর্শক আশরাফুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ তিলকপুর-সান্তাহারগামী সড়কের আদমদীঘির ইসবপুর গ্রামস্থ ডিজিএম ব্রিকস ইটভাটার সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এসময় নম্বরবিহীন লাল রংয়ের পালসার মোটরসাইকেলকে দাড় করার সংকেত দেওয়া হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি ফেলে রেখে দ্রুত পালিয়ে যায় স্বপন চন্দ্র রায়। এরপর ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশি করে মোটরসাইকেলের টাংকি ও সিটের নীচে বিশেষ কায়দায় লুকানো দুইটি কালো রংয়ের ব্যাগের ভিতর থেকে ১২কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। এব্যাপারে সন্ধ্যায় স্বপন চন্দ্র রায়কে আসামী করে আদমদীঘি থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ