সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে পানি সেচ দেওয়ায় সময় বিদ্যৃৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে অন্তত ৭ জন আহত হয়েছেন। গতকাল শনিবার (০১ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার চাঁপাপুর ইউপির হাউসপুর সরদারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মিজানুর রহমান উপজেলার কুন্দগ্রাম ইউপির হরিণমারা গ্রামের লোকমান আলী মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন সরকারি চাকরিজীবী ছিলেন বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয়রা জানায়, বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার কার্য সহকারী পদে চাকরি করতেন মিজানুর রহমান। সরকারি ছুটি পেয়ে গত শুক্রবার আদমদীঘি উপজেলার হাউসপুর গ্রামের সরদার পাড়ায় তার শ্বশুর রিয়াজুল ইসলামের বাড়িতে বেড়াতে যান। গতকাল শনিবার সকালে মাছ ধরার জন্য তিনি ওই গ্রামের একটি পুকুরে পানি সেচ দিতে নামেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধারের সময় অন্তত ৭ জন আহত হয়েছেন। পরে স্বজনরা তকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ