শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদমদীঘিতে বৈদ্যুতিক সেচ পাম্পের তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পুকুরে পানি সেচ পাম্পের বিদ্যুতিক তারে জড়িয়ে জিসান হোসেন (১৮) নামের এক কিশোর বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। গতকাল রবিবার (১৪ জুন) দুপুরে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির টিকরী গ্রামে জনৈক হেলাল উদ্দিনের পুকুরে এ ঘটনা ঘটে। জিসান হোসেন আদমদীঘি উপজেলার উথরাইল গ্রামের এমরান হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আদমদীঘি উপজেলার পোওতা গ্রামের জনৈক মাছ ব্যবসায়ী হেলাল উদ্দিন তার মাছচাষ পুকুরে সাব মরসিবল পাম্প বসিয়ে পানি সেচ দিচ্ছিলেন। রবিবার দেড়টার দিকে কিশোর জিসান হোসেন পুকুর পাড়ে গিয়ে পড়ে থাকা ওই বিদ্যুতের তার স্পর্শ করা মাত্র বিদ্যুতায়িত হয়ে পুকুরের পানিতে পড়ে যায়। এসময় জনৈক ব্যক্তি দেখতে পেয়ে জিসানকে অসেচতন অবস্থায় উদ্ধার করে আদমদীঘি উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ