সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

আদমদীঘিতে বিষপানে বিধবার আত্মহত্যা, লাশ মর্গে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মর্জিনা বেগম (৫৩) নামের এক বিধবা নারী বিষপানে আত্মহত্যা করেছে। গত শনিবার (২০ জুন) সন্ধ্যায় আদমদীঘি উপজেলা বাগবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত আব্দুস ছামাদের স্ত্রী ও দুই সন্তানের জননী বলে জানাগেছে। তার আত্মহত্যার সঠিক কারন জানা যায়নি।
আদমদীঘির বাগবাড়ি গ্রামের মৃত মর্জিনা বেগমের ভাসুর মোহাম্মাদ আলী জানায়, তার ছোট ভাই আব্দুস ছামাদ প্রায় দুই বছর আগে স্ত্রী ও দুই সন্তান রেখে মারা যায়। মৃত মর্জিনার বড় ছেলে বিদেশে ও ছোট ছেলে ছানোয়ার হোসেন মায়ের সাথে বাড়িতে থাকতো। গত শনিবার বিকেলে সকলের অজান্তে নিজ বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে ছটপট করতে থাকলে প্রতিবেশিরা জানতে পেরে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ও পরে রাজশাহী হাসপাতালে নেয়ার পথে রাতে সে মারা যায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে গতকাল রোববার সকালে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ