সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

আদমদীঘিতে বিএনপি অফিসে হামলার মামলায়, যুবলীগ নেতা গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি বিএনপি অফিসে হামলা মামলায় জহুরুল ইসলাম (৪৯) নামের নিষিদ্ধ যুবলীগের সাবেক সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ। সে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বিনাহালী গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। গত বুধবার (১০ জুন) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মিরা বিএনপি অফিসে হামলা অগ্নিসংযোগসহ চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামীলীগের নেতা-কর্মীদের নাম উল্লেখ-সহ অজ্ঞাত মোট ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়। এ মামলায় আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, বিশেষ অভিযানে নাশকতা মামলায় তাকে গ্রেফতার করে আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
#



ফেসবুকে আমরা
নোটিশ