সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ “করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ শুরু হয়েছে। দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ ও ফল রপ্তানির সম্ভাবনা তুলে ধরতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস চত্ত্বরে আনুষ্ঠানিক এ মেলার উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার শাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা বেনজীর আহমেদ, মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদ আনোয়ার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মেলায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, নার্সারি মালিক ও উদ্যোক্তারা তাদের উৎপাদিত নানা জাতের দেশীয় ফল লিচু, কাঁঠাল, আম, জাম, কলা, খেজুর, ডাব, পেঁপে, লটকনসহ বিভিন ফল প্রদর্শন করেন।
উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম জানায়, জাতীয় এ ফল মেলা আগামী ২০ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন এ মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় আগত দর্শনার্থীরা দেশীয় ফলের বৈচিত্র্য, পুষ্টিগুণ, আধুনিক উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ