প্রেস বিজ্ঞপ্তি : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতিসহ সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
তারই ধারাবাহিকতায়, র্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল এবং র্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর একটি চৌকস আভিযানিক দল ০৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ০১:০০ ঘটিকার সময় জিএমপি, গাজীপুরের পুবাইল থানা এলাকায় অভিযান পরিচালনা করে বরিশালের হিজলা থানার চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ জাহাঙ্গীর হাওলাদার (৪০), পিতা-হোসেন হাওলাদার, সাং-খাগেরচর, থানা- হিজলা, জেলা- বরিশা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ জাহাঙ্গীর হাওলাদার এর বিরুদ্ধে বরিশাল জেলার হিজলা থানায় ২০০৮ সালে একটি হত্যা মামলা হয়, যার নং- ০৮(০১)২০০৮, জিআর নং-৮/০৮ (হিজলা), প্রসেস নং ১২৩/২০। বিজ্ঞ আদালতে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামীকে যাবজ্জীবন কারাদন্ডসহ ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০১(এক) বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামী দীর্ঘদিন আত্মগোপনে থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে একটি গ্রেফতারী পরোয়ানা জারি করেন। আসামী অত্যন্ত চতুরতার সাথে দীর্ঘ ১৮ (আঠারো) বছর আত্মগোপনে থাকে। কিন্তু র্যাব-৮, বরিশাল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আসামীর অবস্থান নিশ্চিতপূর্বক অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুরের পুবাইল থানায় হস্তান্তর করা হয়।