বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

আগুনে পুড়ে সর্বস্ব হারানো জুয়েল মিয়ার পাশে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটি

আশরাফুল হক রুবেল কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ধরলা নদী তীরবর্তী দক্ষিণ নওদাবস এলাকার দরিদ্র দিনমজুর জুয়েল মিয়ার বসতভিটা গত বুধবার দিবাগত রাত ২টার দিকে অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়। মুহূর্তের মধ্যে আগুন তার বহু দিনের জমানো সর্বস্ব ছাই করে দেয়।অগ্নিকাণ্ডে জুয়েল মিয়া, তার স্ত্রী ও তিন সন্তান নিঃস্ব হয়ে পড়ে। বর্তমানে তারা অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।জানা যায়, অগ্নিকাণ্ডের পর এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরবাড়ি ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।ঘটনার খবর পেয়ে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ ও খাদ্য সহায়তা তুলে দেন।
এ সময় চর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন আহমেদ রিন্টু, ব্যবসায়ী নেতা আব্দুল আখের , কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি সিরাজুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন,
“মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা জুয়েল মিয়ার পাশে দাঁড়িয়েছি। সমাজের সামর্থ্যবানদেরও এই অসহায় পরিবারের সহায়তায় এগিয়ে আসা উচিত।”
স্থানীয়রা জানান, জুয়েল মিয়ার ঘরটি পুনর্নির্মাণে সরকারি বা বেসরকারি সহায়তা এখন সবচেয়ে জরুরি। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন ও সমাজের বিত্তবান ব্যক্তিরা দ্রুতই তার পাশে দাঁড়াবেন।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ