বাউফল প্রতিনিধি: বাউফলে ১০ মিনিটের আকস্মিক ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। বিশেষ করে বাড়ি, ঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও বিদুৎ সেক্টরে বেশী ক্ষয় ক্ষতি হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৯ টা ২০ মিনিটের দিকে ঘূর্ণিঝড় শুরু হয় এবং ১০ মিনিট সময় ধরে তান্ডব চালায়।বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত খবর অনুযায়ী প্রায় শতাধিক আধাপাকা ও কাচা বাড়ি ঘর বিধস্ত হয়েছে। এর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছ পরে অধিকাংশ ঘর বিধস্ত হয়েছে। এছাড়া ঝড়ে কয়েকশ বসত ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধানদি কামিল মাদ্রাসাসহ বেশ কয়েকটিকে শিক্ষা প্রতিষ্ঠান বিধস্ত হয়েছে।স্থানীয় পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ৭ টি খাম্বা ভেঙ্গে গেছে। ৩টি খাম্বা হেলে পরেছে। কমপক্ষে ২শ পয়েন্টে গাছ পরে তার ছিড়ে গেছে। বিদ্যুৎ অবস্থা স্বাভাবিক হতে ৪-৫ দিন সময় লাগতে পারে। বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজি বলেন, ক্ষয় ক্ষতি নিরুপনের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।