সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

অধ্যক্ষের পদত্যাগ নওগাঁ সরকারি কলেজ

invision 24 tv

অন্তর আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:”দফা এক দাবি এক’অধ্যক্ষের পদত্যাগ” স্লোগানে মুখরিত নওগাঁ সরকারি কলেজ চত্বর।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে কলেজের  প্রফেসর মো: নাজমুল হাসান সহ বিভিন্ন বিভাগের ৬ শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। ৬ জন শিক্ষক হলেন, মো: আব্দুস সালাম রানা সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ, এস এম মোজ্জাম্ফর হোসেন অধ্যাপক অর্থনীতি, প্রফেসর মো: মহিদুল হাসান, মোহাম্মদ বেলাল হোসেন, আব্দুল মোতালেব, বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান, শামসুল আলম, সহযোগী অধ্যাপক বাংলা। ছাত্র গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরে কলেজের প্রফেসর মো: নাজমুল হাসান বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ করে ছাত্ররা আন্দোলনে নামে এ ছাড়াও ৬ শিক্ষক তারা নানা ভাবে শিক্ষার্থীদের আওয়ামী লীগ সরকারের মিছিল মিটিংয়ে করতে বাধ্য করা, শিক্ষার্থীরা না করলে হয়রানি করা, তাদের কাছে প্রাইভেট পড়তে বাধ্য করে ক্ষমতার অপব্যবহার করা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা বলেন- কলেজের অধ্যক্ষ নিয়োগ বানিজ্য, এডিপির ফান্ড থেকে টাকা আত্মসাত, শিক্ষার্থীদের থেকে বিভিন্ন বিষয়ে অতিরিক্ত অর্থ আদায় এবং মাসিক বেতন এর নামে শিক্ষার্থীদের থেকে কয়েকগুণ বেশি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে কলেজ থেকে বহিষ্কারের হুমকি দেয়। এজন্য প্রফেসর নামজুল হক’কে পদত্যাগ করতে বাধ্য করেন তারা।
এ সময় শিক্ষার্থীদের কাছে সাদা কাগজে সিল ও স্বাক্ষর করে ৩ দিন সময় চেয়ে ন্যায় প্রফেসর মো: নাজমুল হাসান ও ৬ শিক্ষক।



ফেসবুকে আমরা
নোটিশ