শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে ধারণ করা গোসলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি যুবক গ্রেপ্তার ৩নং ভাঙ্গাবাড়ি ইউনিয়নকে আধুনিক ও রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান চেয়ারম্যান পদ প্রার্থী রাকিবুল হাসান শামীম – প্রধানমন্ত্রীর শনিবার কক্সবাজার সফর, উন্নয়ন উদ্বোধন ও জনসভাসহ ব্যস্ত কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ, বাংলাদেশ-চীন বন্ধুত্বের নতুন দৃষ্টান্ত বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিন প্রতিবাদ জানিয়েছেন সান্তাহারে প্রতিবেশির বাসা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪ বগুড়ার কাহালুতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত ধামইরহাটে ১০ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার মুগদা থানা মানিকনগর ‘হানি ট্র্যাপ’ ও মাদক চক্রের আতঙ্ক, হিজড়া মৌসুমী ও রুমার বিরুদ্ধে এলাকাবাসী ক্ষোভ আদমদীঘিতে ৬২ বোতল মদসহ একজন গ্রেফতার

৩নং ভাঙ্গাবাড়ি ইউনিয়নকে আধুনিক ও রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান চেয়ারম্যান পদ প্রার্থী রাকিবুল হাসান শামীম –

মোঃ শহিদুল ইসলাম (বেলকুচি) সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাকিবুল হাসান শামীম (বিবিএ, এমবিএ-ফাইনান্স, এলএলবি) এক বিশেষ সাক্ষাৎকারে ইউনিয়নবাসীর জন্য তার বিভিন্ন পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরেছেন।
সাক্ষাৎকারকালে রাকিবুল হাসান শামীম বলেন, তিনি এর আগে ২০১৬ ও ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আসন্ন নির্বাচন তার তৃতীয় নির্বাচন। দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করে যাচ্ছেন এবং এবারও ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।
তিনি বলেন, “জনগণ আমাকে নির্বাচিত করলে ৩নং ভাঙ্গাবাড়ি ইউনিয়নকে একটি আধুনিক, স্মার্ট ও রোল মডেল ইউনিয়নে পরিণত করবো। স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মাধ্যমে একটি আদর্শ ইউনিয়ন পরিষদ গড়ে তোলা হবে ।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সর্বদা কাজ করে যাব । বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষার মান উন্নয়ন , স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং যুবসমাজের কর্মসংস্থানের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।তিনি জানান, ইউনিয়নের রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের জনগণের মতামতের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।সাক্ষাৎকারকালে রাকিবুল হাসান শামীম আরও বলেন, “৩নং ভাঙ্গাবাড়ি ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও ২৭টি গ্রামের মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শুনেছি। আমি জনগণের সেবক হয়ে কাজ করতে চাই এবং ইউনিয়নের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”তিনি আরও বলেন, “জনগণ আমাকে জনপ্রতিনিধি চেয়ারম্যান নির্বাচিত করলে প্রতিটি ওয়ার্ডে স্থানীয় জনগণের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। এসব কমিটির মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা, সমস্যা চিহ্নিতকরণ এবং দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে।”
সাক্ষাৎকারের শেষে তিনি ৩নং ভাঙ্গাবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন এবং একটি উন্নত, শান্তিপূর্ণ, মাদকমুক্ত ও সমৃদ্ধ ইউনিয়ন গঠনে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করেন।



ফেসবুকে আমরা
নোটিশ