বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য।লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নটরডেম কলেজে ভর্তি ইবির ল’ অ্যান্ড ল্যান্ড এ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নতুন সভাপতি আনোয়ারুল ওহাব উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড যৌতুকের দাবিতে মারপিট করে স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যার ঘটনায় আলী আকবর হাওলাদার’কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক যশোরে বাঁচতে শেখার – উদ্যেগে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ছাত্রদল নেতার স্ট্যাটাসের দুই দিন পর ওসির বদলি, জনমনে নানা প্রশ্ন

হাতিয়ায় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ,পরিদর্শন- মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ

মোঃ শাহেদ উদ্দিন,হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি ; বাংলাদেশ গ্রাম আদালত সক্রিকরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায়, নোয়াখালী জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সহযোগিতায় এবং হাতিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে কোর্স ডিরেক্টর হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলাউদ্দিন।
প্রশিক্ষণ প্রদান করেন, ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আহসান উল্লাহ চৌধুরী মামুন ও হাতিয়া উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী মো: আশ্রাফ উদ্দিন ।দিনব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করে।এই প্রশিক্ষণের মাধ্যমে, ইউনিয়ন পর্যায়ে (ডিএমআই) পদ্ধতি বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তাদের দ্বায়িত্ব কর্তব্য নিয়ে অালোচনা করেন।গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনায় স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি করা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে বিকেন্দ্রীভূত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে কর্মকর্তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অালোচনা শেষে কিভাবে ত্রৈমাসিক রিপোর্ট তৈরী করতে হয় তা গ্রুফে বাস্তবে চর্চা করা হয়। এরপর দলে উপস্থাপন করা হয়। গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা উপস্থাপনা চ্যালেঞ্জ সমূহ ও চ্যালেঞ্জসমূহ আভারকাম কারণে বিস্তারিত আলোচনা হয়।
প্রশিক্ষণ শেষে সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোর্স ডিরেক্টর মো: আলা উদ্দিন বলেন, গ্রামের বিরোধগুলো আপনারাই নিষ্পত্তি করে থাকেন। তবে সেই বিরোধগুলো যাতে গ্রাম আদালতের মাধ্যমেই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সমাধা করা হয় সে দিকে লক্ষ রাখবেন। আপনাদের আন্তরিকতায় গ্রামের হতদরিদ্র মানুষগুলো অল্প সময়ে গ্রাম আদালতের সেবা নিতে পারবে। ছোটখোটো কোনো বিরোধ নিয়ে পক্ষরা যাতে থানা বা জেলা আদালতে না চলে যায় তার জন্য প্রত্যেক ইউনিয়ন পরিষদ থেকে গ্রাম আদালতের বিষয়ে প্রচার প্রচারণার ব্যবস্থাও করতে হবে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ