সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ: নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই অগ্নিকাণ্ড, টুঙ্গিপাড়ায় চাঞ্চল্য গোপালগঞ্জে আওয়ামী লীগের ১৮ নেতার একযোগে পদত্যাগ চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১ অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবের অভিযানে গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল আদমদীঘিত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা মামলায় যুবক গ্রেফতার ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার।

প্রেস বিজ্ঞপ্তি :র‌্যাব ফোর্সেস দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবৎ পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার এবং অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিভিন্ন প্রতারকচক্রসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।এরই ধারাবাহিকতায় র‍্যাব-৮, বরিশাল, ভোলা ক্যাম্প গত ০১ জুন ২০২৬ ইং তারিখ রাত ২০:৩০ ঘটিকায় ভোলা জেলার লালমোহন থানার বেড়িবাধ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হেলাল (২২), পিতা- সালাউদ্দিন@ছালামত ক্বারী, সাং-খাইগোবাড়ী, দেবিরচর, থানা- লালমোহন, জেলা- ভোলা‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিএমপি চট্টগ্রামের বায়েজিদ থানার মামলা নং-৫৭(৩)১৭, জিআর নং-১৫৯/১৭, ধারা-৩০২/৩৪ পেনাল কোড মামলাটি বিজ্ঞ মহানগর অতিরিক্ত দায়রা জজ, ১ম আদালত, চট্টগ্রাম এ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০,০০০/- জরিমানা, অনাদায়ে এক মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করে। আসামী পলাতক থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে যা লালমোহন থানা, ভোলায় মুলতবি আছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা জেলার লালমোহন থানায় হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ