বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে আবারও মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা: গ্রীন লাইন বাস-অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত। পটুয়াখালী জেলার বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেফতার মাদারীপুরের শিবচর থানার চাঞ্চল্যকর আলতাফ হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং অভিযুক্ত বারেক মাদবর গ্রেফতার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর আব্দুল হালিম হত্যা মামলার এজাহারনামীয় অভিযুক্ত মনসুর ডাকুয়া গ্রেফতার বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার

সেলুনের চেয়ারেই মৃত্যুর কোলে ঢলে পড়ল বাঁশখালীর যুবক ফয়সাল

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃচট্টগ্রাম নগরীর নিউ মুরিং রোডে সেলুনে চুল কাটতে এসে সেলুনের চেয়ারে বসে অপেক্ষাকালীন সময়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মো. ফয়সাল (৩০) নামের এক যুবক।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে নগরের ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ড নিউমুরিং রোডের সাত তলার মোড় এলাকার আজমির সেলুনে এ ঘটনা ঘটে। ফয়সালের এমন মৃত্যুতে নিউ মুরিং রোডের ব্যবসায়ী সমাজ, অসংখ্য পেশাজীবি ও শ্রমিক এবং এলাকাবাসী শোকে মুহ্যমান হয়ে পড়ে। ফয়সাল বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পূর্ব বাঁশখালা গ্রামের মাওলানা ছৈয়দ হোসেনের ছেলে বলে জানা গেছে। সে সিইপিজেডের ভিতর প্যাসিফিক গার্মেন্টসে চাকরি করত।
জানা গেছে, প্রতিদিনকার মত সে তার কর্মস্থলে গিয়েছিল, ছুঠি শেষে বাসায় গিয়ে রাতে স্থানীয় সেলুনে চুল কাটতে এসে কাস্টমারের সিরিয়াল নিয়ে সেলুনের একটি খালি চেয়ার বসে অপেক্ষা করছিল, এমন সময় সবার অজান্তে হঠাৎ তার হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করলে চেয়ারেই ঢলে পড়ে তার মাথা। সেলুনের কর্মচারী ও কাস্টমারদের তার হেলে পড়া সন্দেহ হলে দ্রুত তারা তাকে তুলতে গিয়ে দেখেন, ততক্ষনে সে মৃত্যুবরন করেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ফয়সালের পিতা বেপজা জামে মসজিদের পেশ ইমাম, তার বন্ধু-বান্ধব ও ফ্যাক্টরীর সহকর্মিরা এসে তার লাশ গ্রামের বাড়ি বাঁশখালীতে নিয়ে যায়।
আজ ১৪ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় বাঁশখালীর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।



ফেসবুকে আমরা
নোটিশ