বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

সীমান্তে ১৫ বিজিবি’র সাড়াশি অভিযান: ভারতীয় গরু, ফেন্সিডিল, ইস্কাফ সিরাপ ও গাঁজা জব্দ

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যে ভিত্তিতে বিভিন্ন বিওপির বিশেষ টহলদল ০৫টি পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় গরু, ফেন্সিডিল, ইস্কাফ সিরাপ ও গাঁজা জব্দ করেছে। এসব অভিযানে বিজিবি সীমান্ত নিরাপত্তা ও মাদকবিরোধী কার্যক্রমে তাদের অটুট অবস্থানের প্রমাণ উপস্থাপন করেছে।
সোমবার ( ২৪ নভেম্বর) রাত আনুমানিক ১২:৩০ মিনিটে মোগলহাট বিওপি-সংশ্লিষ্ট কুমারটারী এলাকায় (থানা-আদিতামারী, জেলা-লালমনিরহাট) টহল পরিচালনার সময় ভারতীয় সীমান্ত দিক থেকে গরুসহ কয়েকজন চোরাকারবারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এসময় চোরাকারবারীরা গরু ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ০৮টি ভারতীয় গরু জব্দ করা হয়।একই স্থানে একই রাত ১০:৫০ মিনিটে পৃথক অভিযানে চোরাকারবারীদের গতিবিধি সন্দেহজনক মনে হলে টহলদল চ্যালেঞ্জ করে। তারা মালামাল ফেলে পালিয়ে গেলে সেখান থেকে ভারতীয় ইস্কাফ সিরাপ ৭০ বোতল উদ্ধার করা হয়। পরবর্তীতে একই রাতে আনুমানিক ১২:২০ মিনিটে আরেক অভিযান পরিচালনার সময় চোরাকারবারীরা পালিয়ে গেলে তাদের ফেলে যাওয়া মালামাল থেকে ভারতীয় গাঁজা ১৫ কেজি উদ্ধার করা হয়।অন্যদিকে, ২৪ নভেম্বর ২০২৫ সকাল ০৬:৩০ মিনিটে ঝাউরানী বিওপি’র আওতাধীন খামারভাতী (থানা-হাতিবান্ধা ও জেলা-লালমনিরহাট) এলাকায় টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ভারতীয় ফেন্সিডিল ৬৭ বোতল ও ইস্কাফ সিরাপ ৯৯ বোতল জব্দ করা হয়। একই দিন রাত ০৩:৩০ মিনিটে বনচৌকি বিওপি এলাকার উত্তর আমঝোলে (থানা-হাতিবান্ধা ও জেলা-লালমনিরহাট) পরিচালিত আরেক অভিযানে ০১টি ভারতীয় গরু আটক করা হয়।লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ভারতীয় গরু ০৯টি, যার আনুমানিক বাজার মূল্য ৬,৪৫,০০০/- টাকা, মাদকদ্রব্য ভারতীয় ইস্কাফ সিরাপ ১৬৯ বোতল, যার সিজার মূল্য ৬৭,৬০০/- টাকা, ভারতীয় ফেন্সিডিল ৬৭ বোতল, যার সিজার মূল্য ২৬,৮০০/- টাকা এবং ভারতীয় গাজা ১৫ কেজি, যার সিজার মূল্য ৫২,৫০০/- টাকা। সর্বমোট সিজার মূল্য ৭ লক্ষ ৯১ হাজার ৯শত টাকা।এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের পরিচয় শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, *“দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালান ও মাদক পাচার রোধে স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে।তিনি আরও স্থানীয় জনগণকে চোরাচালান ও মাদক প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখার নিশ্চয়তা প্রদান করেন।
এই সফল অভিযানে বিজিবির সাহসিকতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ