মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ: নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই অগ্নিকাণ্ড, টুঙ্গিপাড়ায় চাঞ্চল্য গোপালগঞ্জে আওয়ামী লীগের ১৮ নেতার একযোগে পদত্যাগ চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১ অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবের অভিযানে গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল আদমদীঘিত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা মামলায় যুবক গ্রেফতার ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে সাংবাদিক কল্যাণ সংস্থা’র শুভেচ্ছা বিনিময়

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা’র কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মনিরুল ইসলাম এর শুভেচ্ছা বিনিময় আলোচনা সভা । শনিবার সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা পুলিশ সুুপারের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়  অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজিব খান। শুভেচ্ছা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সভাপতি ও  দৈনিক বাংলার সাতক্ষীরা  জেলা প্রতিনিধি মোঃ আবু সাইদ, সিনিয়র সহ-সভাপতি  দৈনিক খবরের আলোর সাতক্ষীরা প্রতিনিধি ডিএম কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক দৈনিক কালের চিত্রের নিজস্ব প্রতিনিধি মোঃ নাজমুল আলম মুুন্না, সাংগঠনিক সম্পাদক এড, মিজানুর রহমান বাপ্পী, তথ্য বিষয়ক সম্পাদক মীর আবু বক্কার, পত্রদূত এর নিজস্ব প্রতিনিধি মাছুম বিল্লাহ,  নির্বাহী সদস্য যথা  দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন ও দৈনিক রুপবাণী প্রত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফর, দৈনিক সত্যপাঠ এর সাতক্ষীরা প্রতিনিধি আলী হোসেন, মোঃ হাবিবুর রহমান, প্রমুখ।
এসময় পুলিশ সুপার বলেন সাতক্ষীরাকে মাদকমুক্ত, যানজটমুক্ত এবং সাতক্ষীরাকে একটি সুন্দর শহর উপহার দিতে চাই এজন্য সাংবাদিকদের সহযোগীতা চাই। সাংবাদিকরাই রাষ্ট্রের দর্পণ উল্লেখ করে তিনি বলেন সাংবাদিক এবং পুলিশের ভাবনা একই। এজন্য আমরা সবসময় এই সংগঠনকে সাথে নিয়ে একযোগে কাজ করবো বলে প্রত্যয় ব্যক্ত করেন এবং সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।



ফেসবুকে আমরা
নোটিশ