রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীতে ধরা পড়েছে প্রায় ১৫ কেজি ওজনের একটি বড় আকৃতির কুরাল (ভেটকি) মাছ।

সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীতে ধরা পড়েছে প্রায় ১৫ কেজি ওজনের একটি বড় আকৃতির কুরাল (ভেটকি) মাছ।রবিবার সকালে কাপষন্ডা গ্রামের জেলে মোঃ রবিউল ইসলাম গাজীর জালে মাছটি ধরা পড়ে। এর আগেও তার জালে ৮কেজি ও ১২ কেজি ওজনের ২টি মাছ ধরা পড়েছিল। বড় আকারের মাছটি ঘাটে তোলা হলে তা দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।
জেলে রবিউল ইসলাম গাজী জানান, প্রতিদিনের মতো ভোরে তিনি খোলপেটুয়া নদীতে মাছ ধরতে যান।
কিছু সময় পর জাল তুলতে গিয়ে অস্বাভাবিক ভার অনুভব করেন। পরে কয়েকজনের সহায়তায় জাল ওপরে তুললে বড় আকৃতির কুরাল মাছটি দেখতে পান। মাছটি তীরে এনে ওজন করলে প্রায় ১৫ কেজি পাওয়া যায়।
স্থানীয় মৎস্যজীবীরা জানান, খোলপেটুয়া নদীতে কুরাল বা ভেটকি মাছ পাওয়া গেলেও এত বড় আকারের মাছ খুব ঘন ঘন ধরা পড়ে না। নদীতে বড় মাছের সংখ্যা আগের তুলনায় কমে যাওয়ায় এমন ঘটনা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।
মাছটি দেখতে স্থানীয় বাসিন্দারা নদীর ঘাটে ভিড় করেন। অনেকে ছবি তোলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আগ্রহ দেখা যায়।স্থানীয়দের মতে,নদীর প্রাকৃতিক পরিবেশ ও উপযুক্ত মৌসুমে এখনো মাঝেমধ্যে বড় আকারের দেশীয় মাছ ধরা পড়ছে,যা জেলেদের জন্য আশার বার্তা হিসেবে দেখা হচ্ছে।



ফেসবুকে আমরা
নোটিশ