সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

সাতক্ষীরায় ড্রেনের ময়লা রাস্তায় : বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনেই, দুর্ভোগে এলাকাবাসী

সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা পৌরসভার কাটিয়া লস্কার পাড়া এলাকা সহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের চরম উদাসীনতায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ড্রেন পরিষ্কার করা হলেও সেই ময়লা যথাসময়ে অপসারণ না করায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে লস্কারপাড়া এলাকার প্রধান ড্রেনটি পরিষ্কার করেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। তবে ড্রেন থেকে তোলা পচা কাদা ও ময়লা-আবর্জনা ড্রেনের পাশেই রাস্তার ওপর স্তূপ করে রেখে যাওয়া হয়। দীর্ঘদিন পার হয়ে গেলেও সেই ময়লা সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ।বর্তমানে বর্ষার মৌসুমে বৃষ্টির ফলে রাস্তার পাশে জমে থাকা এই ময়লা ধুয়ে পুনরায় ড্রেনেই গিয়ে পড়ছে। এতে একদিকে যেমন ড্রেন পরিষ্কারের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে, অন্যদিকে বৃষ্টির পানিতে ময়লা-আবর্জনা রাস্তায় ছড়িয়ে পড়ে চরম দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করছে। রাস্তা দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ ও যানবাহন চালকদের পচা কাদা মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।
দেখা যাচ্ছে যে, দীর্ঘ রাস্তা জুড়ে ড্রেন থেকে তোলা ভেজা কাদা ও আবর্জনার স্তূপ রাস্তার একপাশ দখল করে আছে, যা ড্রেনের ভেতরেই ধসে পড়ার উপক্রম হয়েছে।এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই আবর্জনার স্তূপ অপসারণ করে রাস্তাটি চলাচলের উপযোগী করা হোক এবং ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধান করা হোক। পৌরসভার এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকান্ডের দ্রুত প্রতিকার চান ভুক্তভোগী সাধারণ মানুষ।



ফেসবুকে আমরা
নোটিশ