শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন নিয়ে মন্তব্য সার্কেল এসপি হাসিনুজ্জামান

শফিকুল ইসলাম শফিক, নারায়ণগঞ্জ প্রতিনিধি : সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন নিয়ে খারাপ মন্তব্য করে পুলিশ। অভিযোগ উঠেছে,অতিরিক্ত পুলিশ সুপার মন্তব্য করে ফতুল্লার সব সাংবাদিকরা দালাল। থানায় ওসি ও এসপির রুমে বসে দালালী করেন তারা। আপনারা থানায় ফিজিক্যালী ভাবে আসবেননা,তথ্যের প্রয়োজন হলে ওসি কিংবা তদন্তের সাথে মুঠোফোনে যোগাযোগ করে তথ্য নিবেন। তিনি উত্তেজিত হয়ে সাংবাদিকদের সাথে মারমুখী আচরন করেন। তিনি তাৎক্ষনিক তদন্তকে নির্দেশ দেন আপনি এখনই থানার বাহিরে একটি সাইনবোর্ড সাটিয়ে দিবেন এখন থেকে থানায় সাংবাদিকদের প্রবেশ নিষেধ। মঙ্গলবার দুপুরে ফতুল্লায় মডেল থানায় ২য় তলায় অতিরিক্ত পুলিশ সুপার ক ’ সার্কেল এর কার্যালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এমনটাই বললেন অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল মো.হাসিনুজ্জামান। জানা যায়, সোমবার (১৭ মার্চ) দুপরে নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা নয়ামাটি থেকে একটির অভিযোগের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এ এস আই আশিকুর রহমান এক সমন্ময়কের পরিচিত এক মেয়েকে ফেসবুক মেসেঞ্জারে কটুক্তি করার অপরাধে মুন্না নামের একজনকে আটক করে ফতুল্লা মডেল থানায় নিয়ে আসে। ঐদিন সন্ধ্যায় উক্ত সমন্ময়ক পরিচয়ে লুবনা নামে এক মেয়ে থানায় আসেন। এ নিয়ে রাতভর দেন দরবার কার্যকর না হওয়ায় মঙ্গলবার দুপুরে ইন্সপেক্টর তদন্ত আনোয়ার হোসেন এর কক্ষে তার উপস্থিতিতেই উক্ত কটুক্তকারী জুতা পেটা করতে উদ্যত হন উক্ত মেয়ে সমন্ময়কারী। এ নিয়ে উক্ত যুবকের পক্ষে থানায় আসা স্থানীয়রা তদন্তকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে এ বিষয়ে তারা মামলা করবেন। পরবর্তীতে উক্ত মেয়ে সমন্ময়কারীকে নিয়ে তিনি অতিরিক্ত পুলিশ সুপার ক ’ সার্কেল এর কক্ষে নিয়ে যান। বিষয়টি জানার জন্য কয়েকজন সাংবাদিক তার কক্ষে প্রবেশ করলে তিনি সাংবাদিক নাম শুনতে পেরে ফতুল্লায় কর্মরত সাংবাদিকদের নিয়ে উপরোক্ত আচরন করেন।এ বিষয়ে জানতে অতিরিক্ত পুলিশ সুপার ক ’ সার্কেল মো.হাসিনুজ্জামান এর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।



ফেসবুকে আমরা
নোটিশ