বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

শিবপুরে দুই বাসের মুখোমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭

নরসিংদী জেলা প্রতিনিধি:নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম (৫৬) নামে একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ৭ জন। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে শিবপুর উপজেলার সৈয়দনগরে এ দুর্ঘটনা ঘটে।নিহত শাহ আলম সিলেটের হবিগঞ্জের বাসিন্দা ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল সারোয়ার।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ফাহিমা এন্টারপ্রাইজের একটি বাস শিবপুরের সৈয়দনগরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির মডার্ন পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ যাত্রী আহত হয়। পরে তাদের উাদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলম নামে একজনকে মৃত ঘোষনা করেন। বাকি আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল সারোয়ার জানান, ঢাকা- সিলেট মহাসড়কের সৈয়দনগরে যাত্রীবাহী দুটি বাস ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৭ যাত্রী আহত হলে তাদের উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত বাস দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ