বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

শরীয়তপুরে পৌষ সংক্রান্তি জমজমাট জোড় ইলিশ মাছের মেলা

মিরাজ পালোয়ান,শরীয়তপুর প্রতিনিধি :
প্রতি বছর পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে শরীয়তপুরে জমজমাট হয়ে উঠে প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী জোড় ইলিশ মাছের মেলা। এই মেলায় সকলের ইচ্ছে থাকে জোড় ইলিশ ক্রয় করা। তবে শুধু ইলিশই নয়, অন্যান্য মাছের জোড়ও ক্রয় করেন ক্রেতারা।বুধবার (১৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর একটা পর্যন্ত শরীয়তপুর সদর উপজেলার মনোহর বাজারে পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মেলাটি কত বছর আগে থেকে প্রচলন শুরু হয়েছে তা জানেন না অনেকেই। তবে ধারণা করা হয়, অন্তত ২০০ বছরের পুরোনো পৌষ সংক্রান্তির এই মেলা। প্রথম দিকে মেলায় শুধু ইলিশ মাছ বিক্রি হলেও ধীরে ধীরে বিভিন্ন প্রজাতির মাছ মেলায় বিক্রি শুরু হয়। এরপর বিভিন্ন খাবারের দোকান ও খেলনার দোকান যুক্ত হয় মেলায়। পুরো বছরজুড়ে এ দিনটির জন্য অপেক্ষায় থাকেন এখানকার স্থানীয়রা। মেলা উপলক্ষ্যে আশপাশের বেশ কয়েকটি এলাকার মানুষের সমাগম ঘটে। মেলা উপলক্ষ্যে এখানকার মানুষ তাদের আত্মীয়দের বাড়িতে নিমন্ত্রণ জানায়। মেলায় বড়দের চেয়ে ছোটদের আগ্রহ থাকে বেশি। শিশুরা বড়দের সঙ্গে মেলায় গিয়ে মিষ্টি খাবারের পাশাপাশি রং-বেরঙের বেলুন ও খেলনা ক্রয় করে। হাতে খেলনা আর বাঁশি বাজিয়ে খুশিমনে বাড়ি ফেরে তারা।পূর্ব কোটাপাড়া থেকে জোড়া ইলিশ মাছ ক্রয় করতে আসেন হরি দাস নামের এক বাসিন্দা তিনি বলেন, মেলায় ছোট-বড় সবাই খুব আনন্দ করে। ছোটরা আমাদের সঙ্গে মেলায় আসে, খেলনা কিনে মিষ্টি খেয়ে বাড়ি ফিরে। মেলায় অধিকাংশ মানুষ জোড় ইলিশ মাছ কিনে থাকে। আমিও জোড় ইলিশ কিনব।জামাই-শ্বশুরের মাছ কেনার প্রতিযোগিতা মেলায় টেরাকোটা বিক্রি করা চাঁন মিয়া বলেন, এই মেলা আমাদের বাপ-দাদার আমলের আগে থেকে চলে আসছে। আমি ১২ বছর ধরে মেলায় মাটির মালামাল বিক্রি করি। এই মেলা আমাদের ঐতিহ্য। আমরা এই ঐতিহ্য ধরে রাখতে চাই।
রাজিব হোসেন বলেন, আমি আমার বাবার সঙ্গে এই মেলায় আসতাম। আমার বাবার মুখে শুনেছি তিনিও নাকি তার বাবার সঙ্গে মেলায় আসতেন। আমিও আজ আমার বাচ্চাদের নিয়ে মেলায় এসেছি। খেলনা কিনে দিলাম, এখন মাছ কিনে বাসায় ফিরব। এ যেন প্রজন্ম থেকে প্রজন্মের মেলবন্ধন।মেলায় আয়োজক কমিটির সদস্য আতিকুর রহমান মোল্লা বলেন, আমাদের অঞ্চলের দুই শ বছরের ঐতিহ্য এই জোড় মাছের মেলা। প্রতি বছর এই দিনে মনোহর বাজার মাঠে ভোরবেলা থেকেই ইলিশ মাছ বিক্রি করা হয়। সবাই মেলায় এসে মাছ কিনেন। এই মেলার মাধ্যমে আমাদের সম্প্রীতির বন্ধন আরও মজবুত হয়। মেলার সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ