মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

লোহাগাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হলো ১৯ দোকানদার

রকসী সিকদার : চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়নের দক্ষিণ শুকছড়ী দরবার শরীফ ষ্টেশনে অগ্নিকান্ডে ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।আজ ভোর আনুমানিক পৌণে ৫টায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা যায় ভোর আনুমানিক পৌণে ৫টায় মার্কেটে আগুন জ্বলতে দেখলে স্থানীয়দের-চিৎকারে চতুর্দিক থেকে লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নিয়স্ত্রণে আনতে পারেননি।পরে আনুমানিক ভোর ৬ টার পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে আগুন নিয়স্ত্রণে আনার চেষ্টা চালান।কিন্তুু এরমধ্যেই পুড়ে ছাই হয়ে নিঃস্ব হন ১৯টি দোকানদার।স্থানীয়রা অভিযোগ করেন বার বার যোগাযোগ করলেও আসতে দেরি করে ফায়ার সার্ভিসের কর্মীরা যার কারণে আশপাশে ছড়িয়ে পড়ে আগুন।এ প্রসঙ্গে লোহাগাড়া ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার রুবেল আলম জানান, আমরা ৯৯৯ এর মাধ্যমে অগ্নিকান্ডের খবর পেয়ে ভোর ৬ টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি।আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে।



ফেসবুকে আমরা
নোটিশ