শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

লালমনিরহাট সদর হাসপাতালে অনিয়ম, দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

সাধন রায়,লালমনিরহাট: লালমনিরহাট সদর হাসপাতালে চলমান নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৮ মে) সকালে ছদ্মবেশে কুড়িগ্রাম-লালমনিরহাট সমন্বিত দুদকের একটি টিম সদর হাসপাতালের বহির্বিভাগে অভিযান শুরু করে, অনুসন্ধান চলাকালে চিকিৎসা সেবাসহ হাসপাতালের বিভিন্ন শাখায় নানান অসঙ্গতির চিত্র উঠে আসে। বিশেষ করে হাসপাতালের খাবারের মান নিয়ে দুদক টিম প্রশ্ন তোলে। নিয়ম অনুযায়ী রোগীদের জন্য মাছের প্রতিটি টুকরোর ওজন ৯০ গ্রাম থাকার কথা থাকলেও দুদকের টিম তা পরিমাপে পায় মাত্র ৩০ থেকে ৪০ গ্রাম। এছাড়া হাসপাতালের পরিস্কার-পরিচ্ছন্নতায় ঘাটতি ও পরিচ্ছন্নতা কর্মীদের দুর্ব্যবহারও উঠে আসে তদন্তে।
এ বিষয়ে লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোকাদ্দেম বলেন, ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত হলেও জনবল বাড়েনি। মাত্র ১০০ শয্যার জনবল দিয়ে ২৫০ শয্যার হাসপাতাল পরিচালনা করতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি। তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।অভিযানের নেতৃত্ব দেওয়া দুদকের উপ-সহকারী পরিচালক মিজানুর চৌধুরী মিজান বলেন, আমরা আজকে অনুসন্ধান চালিয়েছি। প্রাপ্ত তথ্য ও প্রমাণসহ প্রতিবেদন দুদকের মহাপরিচালকের কাছে প্রেরণ করা হবে।



ফেসবুকে আমরা
নোটিশ