শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

লালমনিরহাটে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার তিন সাংবাদিক

সাধন রায়,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজারে একটি বাড়ীতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে মারধর করা হয়েছে তিন সাংবাদিককে।শুক্রবার (১৬ মে) সকাল ১১টার দিকে সাপ্টিবাড়ী বাজার এলাকায় এঘটনা ঘটে। ঐ এলাকার হাফেজ আলীর ছেলে হাবিব ও তার দলবল নিয়ে স্থানীয় আইয়ুব আলীর বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে । এসময় পেশাগত দায়িত্ব পালনে ভাংচুরের ভিডিও করতে গেলে তিন সাংবাদিকের ওপর হামলা করা হয়।হাবিব বাহিনী গংদের হামলার শিকার হ‌ওয়া তিন সাংবাদিককে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত তিন সাংবাদিক হলো দৈনিক ভোরের চেতনার লালমনিরহাট জেলা প্রতিনিধি ফারুক আহমেদ সূর্য্য,দৈনিক জনবানীর জেলা প্রতিনিধি খাইরুল আলম ও দৈনিক গণতদন্ত জেলা প্রতিনিধি রব্বানী আহমেদ।
এলাকাবাসী জানায়, আজ সকালে সাপ্টিবাড়ী বাড়ী এলাকার ধর্ষণ চেষ্টা মামলার আসামি হাফেজ আলীর ছেলে হাবিব দল বল নিয়ে বাদী পক্ষ আয়ুব আলীর বাড়ীতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে। সাপ্টিবাড়িতে এমন সংবাদ সংগ্রহে ভিডিও করতে গেলে তিন সাংবাদিককে কিশোর গ্যাং লিডার হাবিব তার দলবল নিয়ে মামলা করে। পরে তিন সাংবাদিককে আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।আদিতমারী থানার অফিসার ইনচার্জ( ওসি)আলী আকবর আহত তিন সাংবাদিককে লালমনিরহাট সদর হাসপাতালে দেখতে এসে বলেন, কিশোর গ্যাং লিডার হাবিবসহ যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।



ফেসবুকে আমরা
নোটিশ