বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ: নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই অগ্নিকাণ্ড, টুঙ্গিপাড়ায় চাঞ্চল্য গোপালগঞ্জে আওয়ামী লীগের ১৮ নেতার একযোগে পদত্যাগ চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১ অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবের অভিযানে গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল

লালমনিরহাটে বিএনপি কার্যালয় ভাংচুর ছাএলীগ,যুবলীগসহ গ্রেপ্তার- ৬

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাট শহরের বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের ৬ জনকে আটক করেছে হাতিবান্ধা ও লালমনিরহাট থানা পুলিশ।শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা পুলিশ। এর আগের রাতে সদর থানা পুলিশ গ্রেফতার করে এক যুবলীগ নেতাকে।গ্রেফতার হওয়া ৫ ছাত্রলীগ নেতা হলেন, হাতীবান্ধা উপজেলার সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জীবন, সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন, উপজেলা ছাত্রলীগের কর্মী রুমন মিয়া, ছাত্রলীগ নেতা বাবু, ছাত্রলীগ নেতা শাকিল এবং সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের যুবলীগ সভাপতি রাসেদুল ইসলাম শিমুল।জানা গেছে, ২৯ অক্টোবর ২০২৩ সালে লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি নামক একটি ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
২ জানুয়ারি বৃহস্পতিবার বিএনপি নেতা আফজাল হোসেন লালমনিরহাট সদর থানায় বাদী হয়ে একটি মামলা রুজু করেন। সেই মামলায় হাতীবান্ধা উপজেলার ছাত্রলীগের ৫ নেতা ও সদরের যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-নবী বলেন, হামারবাড়ি ভাঙচুরের মালায় এ পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে। এদিকে লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের জানান, সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের যুবলীগ সভাপতি শিমুলকে গ্রেফতার করা হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ