বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

র‌্যাবের অভিযানে মানব পাচারকারী সদস্য গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি : র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী) গোপন সংবাদের ভিত্তিতে ১১ জুলাই ২০২৫ইং তারিখ আনুমানিক ১৯০০ ঘটিকায় বরগুনা জেলার সদর থানাধীন গলাচিপা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ০১(এক) জন মানব পাচারকারী ছালাম হাওলাদার, পিতা- মৃত ছবেদ হাওলাদার, সাং- ছোট গৌরীচন্না, থানা- বরগুনা সদর, জেলা-বরগুনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার বিবরনে জানা যায়, গত ১৯/০৭/২০২৪ইং তারিখে আসামী ছালাম ও তার সহযোগীরা ভিকটিম অনাবিল সিকদার ও মোঃ সাব্বির সরদারকে ইতালী পাঠানোর কথা বলে ৩০ লক্ষ টাকা গ্রহণ করে। পরবর্তীতে আসামীরা ভিকটিদের নেপালে নিয়ে আটকে রেখে শারিরীক ও মানসিক অত্যাচার করে মুক্তিপণ হিসেবে আরোও ৩ লক্ষ ২৫ হাজার টাকা দাবী করে। সর্বমোট ৩৩ লক্ষ পঁচিশ হাজার টাকা পরিশোধ করার পরও আসামীরা আরও ৫ লক্ষ টাকা দাবী করে এবং না দিতে ব্যর্থ হলে ভিকটিমদের হত্যা করে লাশ গুম করে দেওয়ার হুমকি দেয়। পরবর্তীতে ভিকটিমরা মাফিয়াদের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করে ও নেপাল পুলিশের মাধ্যমে গত ২৫/১১/২০২৫ তারিখে দেশে চলে আসে। এ ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে, যা মাদারীপুর জেলার সদর থানার মামলা নং-৩৪, তারিখঃ ২৩/০৬/২০২৫ইং, ধারাঃ ৬/৭/৮/৯/১০(১) মানব পাচার প্রতিরোধ দমন আইন ২০১২। গ্রেফতাকৃত আসামীকে পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ